Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে এস আলমের চিনিকলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১২:৩১ এএম

চট্টগ্রামে এস আলমের চিনিকলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

এবার চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি চিনিকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চিনিকলটির নাম এস আলম রিফাইন্ড সুগার মিল। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার ওই চিনিকলে আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল চারটা থেকে চট্টগ্রামের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন