Logo
Logo
×

সংবাদ

ঢাকায় ছাদ থেকে লাফিয়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার আত্মহত্যা

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০২:৫১ এএম

ঢাকায় ছাদ থেকে লাফিয়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার আত্মহত্যা

ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের এক কর্মকর্তার আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার ইসমাইল গিল সেরানো নামের ওই কর্মকর্তা গুলশানের পিঙ্ক সিটির কাছের একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্পেন দূতাবাসের ওই কর্মকর্তা বেশ কিছুদিন যাবৎ চরম মানসিক সমস্যায় ভুগছিলেন। ওই দূতাবাস কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলেই ধারণা পুলিশের। যদিও তারা ওই কর্মকর্তার পদ-পদবী সম্পর্কে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর জানান, ৫৮ বছর বয়সী ওই স্প্যানিশ কর্মকর্তা গুলশানের ১০৩ নম্বর রোডের একটি ছয়তলা ভবনে ভাড়ায় থাকতেন।

তিনি জানান, রবিবার দুপুর দুইটার দিকে দরজা ভেঙে বাসার ছাদে প্রবেশ করেন ওই কর্মকর্তা এবং সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন