Logo
Logo
×

সংবাদ

দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০২:৩৭ এএম

দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার

সর্বশেষ হালনাগাদ শেষে দেশে ভোটারের সংখ্যা বেড়ে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং ৯৩২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

এর আগে, হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। তালিকা অনুযায়ী, গত বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৭২০ জন।

তালিকার তথ্যমতে, এক বছরে পুরুষ ভোটার বেড়েছে ১৬ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। গত বছর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪। নারী ভোটার বেড়েছে ৯৯ হাজার ৭৬২ জন, গত বছর নারী ভোটারের সংখ্যা ছিল পাঁচ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটারও, গত বছর তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৩৭ জন। সব মিলিয়ে এ বছর ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।

এর আগে, গত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন ছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন