যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে সরকার: প্রধানমন্ত্রী
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে; যাতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এ বাহিনী সক্ষম হয়।
শনিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল (বিআইআর) সেন্টারে বিআইআর-২০২৪ তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনী আমাদের দেশে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হোক।’
সশস্ত্র বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য বেশ কিছু পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করেছি।’
