Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং মাধ্যমে পাচার  হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেয়নি

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ এএম


বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং মাধ্যমে পাচার  হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেয়নি

দেশে বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার অফশোর ব্যাংকিং আইন নামে নতুন ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। যদিও দেখা গেছে  ২০১৬ সালে বিখ্যাত পানামা পেপারে  উল্লেখ্য করা হয়  একটি বেসরকারী ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে বাংলাদেশ থেকে  ৪ কোটি ২৫ লাখ ডলার বা  ৩৪০ কোটি টাকা অর্থ পাচার হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকটির বিরুদ্ধে বড় ধরনের কোন আইনগত ব্যবস্থা নেয়নি ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

অফশোর ব্যাংকিং সম্পর্কে সচিব বলেন, একটি ব্যাংক যখন নিজ দেশ ও নিজ নিয়ন্ত্রক সংস্থার আওতার বাইরে গিয়ে তাদের নিজস্ব ব্যাংকিং প্রোডাক্ট বা সেবা বিক্রি করে সেটাই হচ্ছে অফশোর ব্যাংকিং। বিদেশের যে ব্যাংক বাংলাদেশে এ ব্যাংকিং করতে চান তাদের বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। বিশ্বের বহু দেশ এ ব্যবস্থা প্রয়োগ করে অনেকভাবে লাভবান হয়েছে এবং তাদের দেশে বিনিয়োগ বেড়েছে। এ ব্যাংকিং ব্যবস্থার সুবিধার কথা উল্লেখ করে সচিব বলেন, আমরা সামগ্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবো। এ  ধরনের ব্যাংকিং কার্যক্রমের আওতায় জমা হওয়া লাভের টাকার ওপর কোনো করারোপ হবে না বলেও জানান সচিব।

উল্লেখ্য ইতিপূর্বে অফশোর ইউনিটের মাধ্যমে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি) বের করে নেওয়া হয়েছে। যে উদ্দেশ্যে এসব ঋণ নেওয়া হয়েছিল, তার কোনোটাই ব্যবহৃত হয়নি। ঋণের অর্থ অন্য হিসাবে পাচার করা হয়েছে। অর্থ পাচার হয়েছে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান চারটি হলো সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং ও সেমাট সিটি জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটিজেড কমিউনিকেশনস পিটিই লিমিটেড ও ইউরোকারস হোল্ডিংস পিটিই লিমিটেড। টাকার অংকে দেশে ব্যাংক খাতে এর আগে আরও বড় ধরনের জালিয়াতি হলেও অফশোর ব্যাংকিং ইউনিটে এটাই বড় ঘটনা।

অফশোর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের অভ্যন্তরে পৃথক ব্যাংকিং। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে। ব্যাংকের কোনো নিয়ম-নীতিমালা অফশোর ব্যাংকিংয়ে প্রয়োগ হয় না। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল হিসাবে। বিশ্বব্যাপী অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। পানামা পেপারস’ নামে অর্থ পাচারের যে ঘটনা ফাঁস করা হয়েছে, তা মূলত অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমেই ঘটেছে। বিশ্বব্যাপী আলোচনা পরিচিতি পেয়েছে। বাংলাদেশ থেকেও একই পন্থায় অর্থ পাচারের ঘটনা জানা যায়। এই অবস্থায় সরকার অফশোর ব্যাকিং কার্যক্রমের অনুমোদন দিচ্ছে সরকার। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন