আসন্ন পবিত্র রমজান মাসের জন্য নতুন অফিস সময় সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন অফিস সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন এই সময় সূচি নির্ধারণ করেছে সরকার।
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রমজান মাসে নতুন অফিস সময় সূচি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
