ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ শীর্ষ ৫ কর্মকর্তা গ্রেফতার
ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ শীর্ষ ৫ কর্মকর্তা গ্রেফতার
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ শীর্ষ ৫ কর্মকর্তা গ্রেফতার
শতকোটি টাকা আত্মসাৎ ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগে দেশের ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতরা হলেন ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহ-কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই ঢাকা উত্তরের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জাহাঙ্গীর আলম বলেন, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপটির পাঁচজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইতে আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। মামলা পেলে বিস্তারিত বলা যাবে। এখন আর বিস্তারিত বলা যাচ্ছে না।
এদিকে থানা পুলিশ জানায়, ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে শাযরেহ হক এই মামলা করেন।
