Logo
Logo
×

সংবাদ

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি দা উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত হলো উখিয়ার কুতুপালং৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত দিল মোহাম্মদ এর ছেলে  নূরল আলম।ধৃত আসামীকে দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার (২১ফেব্রুয়ারী) রাতে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩৮ ব্লকে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে  ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃইকবাল সত্যতা নিশ্চিত করেন। আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন