Logo
Logo
×

সংবাদ

জীবনাবসানে শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ এএম

জীবনাবসানে শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল

শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল আর নেই। বুধবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা আউটলুককে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। আহমেদ রুবেলের বয়স হয়েছিল ৫৫ বছর। 

জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র বিশেষ প্রদর্শনীতে আসছিলেন। তিনি সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

জানা যায়, পরিচালক আতিকসহ রুবেল ওই সিনেমার প্রদর্শনীতে আসছিলেন। গাড়ির চালকের আসনে ছিলেন আহমেদ রুবেল। গাড়িটি পার্ক করার পর হঠাৎ অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে শ্যামল শিশিরকে ফোন করে দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সিএনজিচালিত অটোরিকশায় নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেওয়া আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায়। অভিনয়ের সঙ্গে তার সখ্য মঞ্চ দিয়ে। সেলিম আল দীনের ঢাকা থিয়েটারে যোগ দেওয়ার পর ‘হাতহদাই’ নাটকে প্রথম অভিনয় করেন রুবেল। তাকে প্রথম টিভি নাটকে পাওয়া যায় একুশে টেলিভিশনের পর্দায় গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’য় । তারপর হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’য় অভিনয় করেন রুবেল, তৈরি হয় তার আলাদা ধরনের জনপ্রিয়তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন