Logo
Logo
×

সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারো ছাত্রলীগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারো ছাত্রলীগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে আটকে রেখে বহিরাগত সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের এক নেতা।

অভিযুক্তরা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৪৫ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন। মোস্তাফিজ ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জমান সোহেলের অনুসারী বলে পরিচিত। ঘটনার পর পরই মোস্তাফিজ ও মামুন ক্যাম্পাস থেকে পালিয়ে যান। তাদের পালিয়ে যেতে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতা কর্মীরা সহায়তা করেন।

এদিকে ধর্ষনের ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের সামনে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন। এসময় তারা ক্যাম্পাসে ধর্ষন কেন প্রশাসন জবাব চাই, ধর্ষকের পাহাড়াদাররা হুশিয়ার সাবধান, এ ধরনের স্লোগান দেন। 

জানা গেছে, ভুক্তভোগী ওই নারী জিরানী এলাকায় থাকেন। তাদের বাসায় ভাড়া থাকতেন মামুন। মামুন মোস্তাফিজের পূর্ব পরিচিত। মামুন বিভিন্ন সময় মশাররফ হোসেন হলে এসে মোস্তাফিজের সঙ্গে থাকতেন। অভিযোগ রয়েছে মোস্তাফিজ ও মামুন ক্যাম্পাসে ইয়াবার ব্যবসা করে। 

শনিবার সন্ধ্যায় ওই নারীর স্বামীকে নিয়ে মামুন ক্যাম্পাসে ঘুরতে আসেন। পরে মামুনের কিছু জামা কাপড় নিয়ে নারীকে ক্যাম্পাসে আসতে বলেন তার স্বামী। ওই নারী ক্যাম্পাসে আসার পর তার স্বামীকে হলের এ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রেখে পাশের জঙ্গলে নিয়ে মোস্তাফিজ ও মামুন ধর্ষন করে। 

ধর্ষণের অভিযোগ উঠায় মোস্তাফিজকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বহিস্কার করা হয়েছে। 

উল্লেখ্য ১৯৯৮ সালে তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকসহ ছাত্রলীগের কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তুলে বিচারের দাবীতে। শুরুতে টালবাহানা করলেও শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানিকসহ অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। একাধিক ধর্ষণের জন্য মানিক সেঞ্চুরিয়ান মানিক নামে কুখ্যাতি অর্জন করে। পরবর্তীতে ইতালির প্রবাস জীবনে মানিক মৃত্যুবরণ করে বলে জানা যায়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন