নাসিরনগরের সাম্প্রদায়িক সহিংসতায় ডেইলি ষ্টার রিপোর্টটা টাকা খেয়ে করেছিল : গণপূর্ত মন্ত্রী মোক্তাদির চৌধুরী
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ এএম
ইংরেজি দৈনিক ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদপত্র এবং টিভি চ্যানেলের মালিকদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেছেন এই মন্ত্রী।
তিনি বলেন, আদার ওয়াইজ ইনফ্লয়েন্স হয়ে ২০১৬ সালের নাসিরনগরের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার ওপর ডেইলী ষ্টার যে রিপোর্টটা করেছে, স্পষ্টত্ব ’টাকা’ নিয়ে করেছেন । এখন সেই রিপোর্টটা ডেইলি ষ্টারে নাই। ইফ ইউ ওয়ান্ট টু চ্যালেঞ্জ মি আই অ্যাম রেডি টু টেক ইউর চ্যালেঞ্জ। আমি বার বার অপতথ্যের শিকার হই। সেটা যেন এখন না হয় । আপনাদের কাছে বিনীত অনুরোধ।
উল্লেখ্য ২০১৬ সালে নাসিরনগরের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তখনকার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে বর্তমানে পূর্তমন্ত্রী ওই সময়ের ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নির্বাচন করার জন্য সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিয়েছিলেন।
২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগরের সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল। রসরাজ দাসের বিরুদ্ধে ইসলাম ধর্মকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করা হয়। এতে ১৯টি মন্দির ভাংচুর করা হয়। প্রায় ৩০০টি বাড়িতে হামলা করা হয়ে। এতে ১০০ জনের উপরে হিন্দু আহত হন।
পূর্ত মন্ত্রী বলেন, ২০১৬ সালে নাসিরনগরের ঘটনা নিয়ে আমি অপতথ্যের স্বীকার হয়েছি। একবার হেফাজত নিয়ে অপতথ্যের স্বীকার হয়েছি। আমার রিরুদ্ধে যা ইচ্ছা তা লিখেছে। মনের মাধুরী মিশিয়ে লিখেছে। লেখার দরকার লিখে ফেলেছে। ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামকে আমি চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম আপনি যদি এই ঘটনা আমি যদি জড়িত আছি এটা প্রমান করতে পারেন তা হলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নিব। হয় আপনি আমার প্রতিবাদ ছাপবেন না হয় কোর্টের কাঠগড়ায় দাঁড়াবেন। পুরো প্রতিবাদ ডেইলী স্টারের মত পত্রিকায় ছাপা হয়েছিল। ওনারা প্রতিটা শব্দ ছাপিয়েছিলেন। কারণ মিথ্যা বলে আপনি বেশি দূর যেতে পারবে না। অপতথ্য দিয়ে কোনভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যে ঘটনার সাথে আমি জড়িত না সেই ঘটনায় যদি আপনি আমাকে জড়িত করতে চেষ্টা করেন, তা হলে এটা কি মিথ্যাচার হবে না কি হবে। আমি এটা অপতথ্য বলে ভদ্র ভাষায় শেষ করতে চেষ্টা করেছিলাম। এটা জঘন্য মিথ্যাচার। একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে কাজ করেছে। কারো না কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে। আপনার এডিটরকে কি দিয়ে ইনফ্লুয়েন্স হয়েছিল তা বলেছিলাম। দুজন রিপোর্টার এটা করেছিল। আমি তখন দেশেও ছিলাম না। সেই ইনফ্লুয়েন্স হওয়ার ইনস্ট্রুমেন্টটা আমি আপনার এডিটরকে উল্লেখ করেছিলাম। আমার প্রতিবাদ আপনারা চারদিন ছাপেননি । চারদিন পর ডেইলি ষ্টার এডিটরের সাথে কথা বলেছিলাম।
"আমি বলেছিলাম- আমি আপনাকে কোর্টে দাড় করাবো। আর মিথ্যা, মিথ্যা এটাকে আপনি সত্য বলাতে পারবে না। কি রিপ্লাই দিলেন আর কি রিজয়েন্ডার দিলেন তাতে আমার কিছু আসে না যায় না । পরবর্তী কালে সেই দুই রিপোর্টার আর ডেইলি ষ্টারে নাই। ওরা মিথ্যা কথা বলেছেন। আমি ডেইলি ষ্টারের এডিটরকে বলেছিল আস্ক ইউর রিপোর্টার। পরবর্তীকালে প্রতিবেদন আকারে দিয়েছিল, সেটার সাথে রিপোর্ট মিলে না। কারণ তারা বাস্তব থেকে সরতে পারেনি। পরবর্তীতে আদার ওয়াইজ ইনফ্লুয়েন্সড হয়ে এই রিপোর্টটা করেছে। সুতরাং এটা স্পষ্ট শুনতে চান এই শব্দটা কি ’টাকা’। টাকা খেয়ে করেছে সেই রিপোর্টটা করেছে। খুবই দুর্ভাগ্যজনক এইটা। এই শব্দটা আমি বলতে চাইনি। আবার রিপ্লাই খুঁজতে চেয়েছিলেন তাই আমি বলছি। আপনার মাথার মধ্যে একটা চুল আছে। সেই চুলের সাথে আপনার মাথার যে সর্ম্পক আছে। অতোটুকু সর্ম্পক আমার সেই ঘটনার সাথে ছিল না । তিনদিন পরে মন্ত্রী গেলেন। সেই জায়গায় মন্ত্রীর বিরুদ্বে কোনো অভিযোগ নাই। মন্ত্রী ওখানে গিয়ে হিন্দুদের মালাউন বললো সেইটা বিষয়ে পত্র পত্রিকায় কোন লেখা নাই। যে যায় নাই তার বিরুদ্ধে লেখা হয়েছে। রিপোর্টের কারণটা কি ? আমি এই কথা বলেছি আপনার সাথে ঝগড়া করা জন্য নয় ।"
তিনি বলেন, অপতথ্য দিয়ে মানুষকে অর্পদস্ত করবে না । আমি তখন বলেছি এখন বলছি আমি কোনোভাবে নাসিরনগরের সঙ্গে কোনভাবে জড়িত নয়। আমি একটা উদারণ স্বরূপ বললাম। নাসিরনগরের ঘটনার সাথে আমি বিন্দুমাত্র জড়িত নয়। এই ঘটনার সাথে আমার যদি একটা বিন্দু সর্ম্পক আছে তা হলে আমি রাজনীতি ছেড়ে দিব, এসব (মন্ত্রীত্ব) ছেড়ে দিব। এক তরফা কথা বলবেন না। আমরা একটা হিউম্যান সোসাইটিতে বসবাস করি। সোসাইটিতে আপনারও মর্যাদা আছে আমারও মর্যাদা আছে ।
