Logo
Logo
×

সংবাদ

সংসদ অধিবেশন বসছে আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম

সংসদ অধিবেশন বসছে আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। বিকাল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ৩শ’টির মধ্যে ২৯৯ আসনের নির্বাচন হয়। এর মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। এদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। বিএনপিসহ বেশ কিছু দল এ নির্বাচন বর্জন করে। নির্বাচন কমিশন ৭ জানুয়ারির নির্বাচনে ৪১ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করছে, তবে বিএনপিসহ বর্জনকারী দলগুলোর দাবি শতকরা ৫ ভাগের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি।

নতুন সংসদের  সদস্যরা গত ১০ জানুয়ারি জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ইতোমধ্যে মনোনীত করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ পদে ভোটে আওয়ামী লীগ মনোনীতরাই জয়ী হবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন