শীত প্রলম্বিত করছে কুয়াশা, কুয়াশা বাড়াচ্ছে ধুলো, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:২১ এএম
সোমবার দেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিলো দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোর তাপমাত্রাও এর কাছাকাছি। ফলে এসব এলাকার মাধ্যমিক পর্ায়ের বিদ্যালয়ের ক্লাস স্থগিত রাখা হয়েছে। আগামী বুধবার পর্ন্ত শুধু রংপুর বিভাগের মাধ্যমিক পর্ায়ের সক ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমির দেশ না হয়েও সঠিক তদারকির অভাবে দেশের বাতাসে বাড়ছে ধুলিকনা।যা প্রভাব ফেলছে কুয়াশা সৃষ্টিতে। যা প্রলম্বিত করছে শীত ও শৈত প্রবাহকে।
প্রায় পুরো জানুয়ারি মাস জুড়ে শীতের প্রকোপ থাকায় কেবল রংপুর বিভাগই নয়, সারাদেশের জনজীবন বিপর্স্ত হয়। দীর্ঘ সময় তাপমাত্রার এমন স্থিতাবস্থা নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশে বিরাজ করাকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরাও।
এদিকে মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা হঠাৎ করে বেড়ে যাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে।
বিশেষ করে কৃষিখাতসহ শ্রমজীবী মানুষের মধ্যে তীব্র শীত সঙ্কট হিসেবে দেখা দিয়েছে। এ বছর এতো দীর্ঘ সময় ধরে শীত অব্যাহত থাকার কারণ হিসেবে আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এ বছর বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়ছে। এক নাগাড়ে কয়েকদিন সূর্ ওঠেনি। কোথাও কোথাও ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত কুয়াশা থাকছে । এটি শীত প্রলম্বিত হওয়ার অন্যতম কারণ।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা আউটলুককে বলেন, অন্যান্য বারের চেয়ে এ বছর কুয়াশা তৈরির প্রবণতা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর এই দীর্ঘ সময়ের কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে এসেছে। অর্থাৎ সূর্য বেশিক্ষণ আলো দিতে পারছে না।
তিনি বলেন, “স্বাভাবিক সময়ে সূর্যের কিরণকাল ৮ থেকে ১২ ঘণ্টা হলেও এখন তা কমে দাঁড়িয়েছে তিন থেকে চার ঘণ্টায়”। এতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে গেছে। ফলে শীতও বেশি অনুভূত হচ্ছে। “এ বছর দিনের তাপমাত্রা দুই থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে দেখা গেছে। বিশেষ করে ১১ই জানুয়ারির পর থেকে এটি বেশ কমে এসেছে।”
চলতি বছর শীত বাড়ার পেছনে হিমালয়ের উচ্চ বায়ুচাপও দায়ি বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানী ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, এ বছর ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে বাতাসের চাপ বেশি থাকার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে শীতের ঠান্ডা বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবেশ করায় শীতের তীব্রতা বেড়েছে। যেহেতু পশ্চিমাঞ্চল অর্থাৎ পশ্চিবঙ্গজুড়ে উচ্চচাপ বলয় সক্রিয় আছে, ফলে বায়ুচাপ বাংলাদেশের দিকে প্রবেশ করছে।
তার মতে, “বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে একটু বেশি থাকার কারণে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার পশ্চিমাঞ্চল ও খুলনার ওপরের দিকে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা- এসব অঞ্চলে শীতের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে।”
তার মতে, কোনো অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে, সেখানে শীতের অনুভূতি বাড়তে থাকে। আর পার্থক্য যদি পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তাহলে সেখানে শীতের তীব্রতা বেড়ে যায়।
এদিকে এ বছর কুয়াশা বেশি হওয়ার জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশের বায়ু দূষিত হওয়াকে কারণ হিসেবে মনে করছেন আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীরা।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে বেশ কয়েকবারই ঢাকাকে শীর্ষ দূষিত শহরের তালিকায় দেখা গেছে।এ বিষয়ে পরিবেশ বিজ্ঞানীয় ড. আদিল মাহমুদ খান বাংলা আউটলুককে বলেন, অপরিকল্পিত নগরায়ন, বন উজাড়, পাহাড়-টিলা ধংস, অবৈধ ও পরিবেশ বিনাশী ইটভাটার কারণে পুরো বাংলাদেশের বায়ুর মান কমেছে। দূষিত বাতাসে থাকা প্রচুর পরিমাণের ধুলিকনা মেঘ ও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখে।
তিনি বলেন, বাংলাদেশ মরুভূমির দেশ নয়। এখানে ধুলি যেটা হয় সেটা অনেকাংশে মনুষ্যসৃষ্ট। চাইলেও তা নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে নির্মাণকাজে যে ধরণের সেফটি ল’ রয়েছে সেটি মানা হলেও ধুলো অনেকাংশে কমে যাবে। তার মতে, মহাসড়কের উন্নয়ন কাজসহ সব ধরণের প্রকল্পেই এ খাতে বরাদ্দ থাকে কিন্তু তদারকির অভাবে সেটি মানা হয় না। এটি স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে বলে মন্তব্য করেন এই নগর পরিকল্পনাবিদ।
