আওয়ামী লীগ প্রধানের সাথে ‘দলছুট’ আওয়ামী লীগের বৈঠক সন্ধ্যায়
ঢাকা অফিস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১২:১২ এএম
শেখ হাসিনার তথাকথিত প্রতিদ্বন্দ্বিতকামূলক নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা সন্ধ্যায় বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। গণভবনে এ বৈঠক হবে। গত ২৪ জানুয়ারি স্বতন্ত্র সদস্যদের সাথে বৈঠকের কথা জানানো হয়। নামে স্বতন্ত্র হলেও তারা প্রায় সবাই আওয়ামী লীগেরই নেতা। ৬২ জন সদস্যের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের। এদের মধ্যে দু’জন বাদে অন্য সবাইই আওয়ামী লীগের কেন্দ্রীয়, মহানগর বা বিভিন্ন পর্যায়ের নেতা। সে দিক বিবেচনায় আজ বড় আওয়ামী লীগের সাথে ছুট আওয়ামী লীগ বা দলছুট আওয়ামী লীগের বৈঠক।
৭ জানুয়ারির ডামি প্রার্থীর ও ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ আসনে মো. জাকারিয়া, নীলফামারী-৩ আসনে সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী-৪ এ সিদ্দিকুল আলম, রংপুর-১ আসনে আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ এ জাকির হোসেন, কুড়িগ্রাম-২ হামিদুল খন্দকার, গাইবান্ধা-১ আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা-২ শাহ সারওয়ার কবির, রাজশাহী-২ শফিকুর রহমান বাদশা,নাটোর-১ আবুল কালাম আজাদ, নওগাঁ-৪ বুরহানি সুলতান মাহমুদ, নওগাঁ-৬ ওমর ফারুক সুমন, বগুড়া-৩ খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, কুষ্টিয়া-১ রেজাউল হক চৌধুরী,কুষ্টিয়া-২ কামরুল আরেফিন, কুষ্টিয়া-৪ আব্দুর রউফ, ঝিনাইদহ-২ নাসের শাহরিয়ার জাহেদী, যশোর-৫ ইয়াকুব আলী, যশোর-৬ আসনে আজিজুল ইসলাম, পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর-৩ শামীম শাহনেওয়াজ, বরগুনা-১ গোলাম সারওয়ার টুকু, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, ময়মনসিংহ-১ মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ-৫ নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ-৭ এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-১১ আব্দুল ওয়াহেদ, জামালপুর-৪ আব্দুর রশিদ, নেত্রকোণা-৩ ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও শেরপুর-১ সানোয়ার হোসেন শানু।
টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল-৪ আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ আসনে সানোয়ার হোসেন, মানিকগঞ্জ-১ সালাহউদ্দিন মাহমুদ, মানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদ টুলু, গাজীপুর-৫ আখতারুজ্জামান, ঢাকা-৪ আওলাদ হোসেন, ঢাকা-৫ মশিউর রহমান মোল্লা, ঢাকা-১৮ খসরু চৌধুরী, ঢাকা-১৯ সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ-৩ আসনে মো: ফয়সাল, ফরিদপুর-৩ আসনে একে আজাদ, ফরিদপুর-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর-৩ আসনে তাহমিনা বেগম, নরসিংদী-৩ আসনে সিরাজুল ইসলাম মোল্লা, কিশোরগঞ্জ-২ আসনে সোহরাব উদ্দিন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্ত, সিলেট-৫ আসনে মোহাম্মদ হুসামুজ্জামান চৌধুরী,হবিগঞ্জ-১ এ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ-৪ ব্যারিস্টার সায়েদুল হক সুমন, ব্রাহ্মণবাড়িয়া-১ সৈয়দ একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ মঈন উদ্দিন, কুমিল্লা-২ আবদুল মজিদ, কুমিল্লা-৩ আসনে জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ আসনে আবু জাহের, লক্ষ্মীপুর-৪ মো: আবদুল্লাহ, আব্দুস সালাম চট্টগ্রাম-৮, আবদুল মোতালেব চট্টগ্রাম-১৫ ও মুজিবুর রহমান চট্টগ্রাম-১৬ আসনে বিজয়ী হয়েছেন।
তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রয়েছেন, রয়েছেন সাবেক মন্ত্রীও। শপথের দিন তারা পরিধান করেছিলেন আওয়ামী লীগের পোশাক, সাদা পাঞ্জাবি আর মুজিব কোট। আজও নিশ্চয়ই একই দৃশ্যের অবতারণা হবে।
