Logo
Logo
×

সংবাদ

হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম নুসরাত জাহান 

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৪১ এএম

হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম নুসরাত জাহান 

বিশ্ব হাতের লেখা দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতায় বি-গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে নুসরাত জাহান। 

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)অডিটরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ হ্যান্ড রাইটিং সোসাইটি। প্রতিযোগিতায় সারা দেশের ৫ শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে। 

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল কাদির, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব শংকর সাওজল ও কিউ এন্ড কিউ ট্রেডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মহিউদ্দিন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ড রাইটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার অধিকারী।  প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। 

প্রসঙ্গত, রাজধানীর তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান গত বছরও একই প্রতিযোগিতায় বিজয়ী হয়। এছাড়া জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রয়েছে নুসরাত জাহানের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন