Logo
Logo
×

সংবাদ

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে এক বিজিবি সদস্য নিহতের অভিযোগ

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:১২ এএম

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে এক বিজিবি সদস্য নিহতের অভিযোগ

যশোরের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বিজিবি সদস্য নিহতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে এ ঘটনা হয়। এ ঘটনার পর সীমান্তে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। 

নিহত বিজিবি সদস্যের নাম রইস উদ্দিন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 

স্থানীয়রা জানান, ভারতের বনগাঁ মহাকুমার সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত দিয়ে সোমবার ভোরে গরু পাচার করছিল চোরাকারবারিরা। এ সময় চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বিএসএফ সদস্যরা। ঘটনাস্থলে থাকা বিজিবির সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন। 

রইস উদ্দীন নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। স্থানীয়দের অভিযোগ, পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। পরে আহত অবস্থায় তাঁকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা বলছেন, ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে রইস উদ্দীনের মৃত্যু হয়। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ভোরে তিনি অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। পাচার হওয়া দুটি গরু বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

এ ঘটনার পর জোলেপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল জামিল। ঘটনার বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি। 

লে. কর্নেল জামিল স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আপাতত কোনো তথ্য জানাতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।’

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন