Logo
Logo
×

সংবাদ

জামায়াত ও ইসলামী আন্দোলন এখনই ভারতীয় পণ্য বর্জন করবে না

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১১:২৭ পিএম

জামায়াত ও ইসলামী আন্দোলন এখনই ভারতীয় পণ্য বর্জন করবে না

জামায়াতে ইসলামী বরবরই ভারতী বিরোধী দল হিসাবে পরিচিত হলেও সাম্প্রতিক রাজনীতিতে বেশ পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সঙ্গে আপতত থাকছে না দলটি। একই অবস্থা ইসলামী আন্দোলনেরও।

বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাকের সঙ্গে একমত নয় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন।  এ ধরনের ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ না করা বিষয়ে তাদের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়।

জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বাংলা আউটলুককে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণার আগে এর বিভিন্ন দিক নিয়ে চিন্তা-ভাবনা করতে হয়। জামায়াতে ইসলামীর কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাবও আসেনি। আর প্রস্তাব পেলেও হুট করে এত বড় একটি ঘোষণা দেওয়ার আগে আমরা দলের সব পর্যায়ে আলোচনা করব।

তিনি আরো বলেন, আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের মানুষের যৌক্তিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান দেখাবে। আমাদের গণতন্ত্র, মানবাধিকার রক্ষায়ও ভারতের ন্যায়ভিত্তিক ভূমিকা আমরা প্রত্যাশা করি।

জামায়াতের নায়েবে ভারপ্রাপ্ত আমির আরো বলেন, এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি, ভূ-রাজনীতি এবং বাংলাদেশের অর্থনীতিরও সম্পর্ক রয়েছে। সুতরাং ভারতের মতো বড় রাষ্ট্র অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের ঘোষণার বিষয়ে উপলব্ধি করবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। আর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রক্ষায় আরো সজাগ হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশও ভারতীয় পণ্য বর্জনের মতো ‘শক্ত এবং কঠিন’ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা পোষণ করার বিপক্ষে। এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে বলে তাদের মত।

চরমোনাই পীরের পক্ষে দলটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আশরাফ আলী আকন্দ বাংলা আউটলুককে বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর চরম জুলুম-নির্যাতনের প্রতিবাদে আমরা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছি। কিন্তু ভারতীয় পণ্য বর্জনের ডাকের সঙ্গে আমরা এখনো একমত নই।

এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আছে। আমরা আশা করি, আমাদের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায়ও ভারত ইতিবাচক ভূমিকা রাখবে। ভারত সরকারের বোধোদয় হবে, তারা বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

গত ৭ জানুয়ারি বিরোধী দল ও ভোটারবিহীন নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে শেখ হাসিনাকে সমর্থন জানানোর অভিযোগ এনে ভারত বিরোধী মনোভাব প্রকট রূপ নেয়। পরই ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভারত খেদাও’ আন্দোলনের অংশ হিসেবে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন কয়েকজন অ্যাকটিভিস্ট। বাংলাদেশের গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরসহ কিছু রাজনৈতিক নেতাও এ ডাকে সরব হয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন