Logo
Logo
×

সংবাদ

হঠাৎ কেন আলোচনায় উগান্ডা!

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম

হঠাৎ কেন আলোচনায় উগান্ডা!

২০২০ সালে বিরোধী দলীয় নেতা ববি ওয়াইনকে গ্রেফতার করে মুসোভেনি সরকার, এসময় বিক্ষোভ ৩৭ জনের প্রাণহানি ঘটে

দ্বাদশ সংসদের পররাষ্ট্র মন্ত্রীর পদে নিয়োগ পেয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মিডিয়া মোকাবিলাসহ নানা কারণে তিনি দেশজুড়ে বিশেষভাবে আলোচিত ছিলেন গত মেয়াদে। এ মেয়াদেও সেই আলোচনার জের বলবৎ রয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে উগান্ডা সফরে গিয়ে এই মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন তিনি। সেই সঙ্গে আলোচনায় রয়েছে আফ্রিকার তথাকথিত গণতন্ত্রের দেশ উগান্ডাও।

উগান্ডাকে এর আগে অনেকেই উদাহরণ হিসেবে উল্লেখ করতেন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একদিকে অব্যাহত মার্কিন চাপ অন্যদিকে সরকারের পক্ষ থেকে তা এড়িয়ে যাওয়ার প্রবনতায় অনেকেরই আশঙ্কা ছিলো হয়তো বাংলাদেশ উগান্ডার ভাগ্য বরণ করতে পারে। যদিও এ পর্ন্ত তেমন কোনো আলামত স্পস্ট নয়। 
আ
কেবল এ কারণেই পররাষ্ট্র মন্ত্রীর উগান্ডা সফরের বিষয়টি এই মুহূর্তে বেশ আলোচনায়। যদিও তিনি জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের শীর্ষ সম্মেলনে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ভারত, নেপাল, বতসোয়ানা,কাতার, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন ও বেলারুশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাইডলাইনেও বৈঠক করেছেন তিনি। এছাড়াও ড. হাছান মাহমুদের মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী থান সোয়ের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
উগান্ডার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক থাকলেও বিষয়টি এতোদিন সেভাবে আলোচনায় আসেনি। তবে এবার বিশেষভাবে আলোচনায় আসার পেছনে কারণ কি-এমন প্রশ্নে অনেকেই বলছেন, আফ্রিকার ওই দেশটিতে দীর্ঘদিন ধরে একটি রেজিম চলছে। সেখানে ১৯৮৬ সাল থেকে একটানা শাসন করে যাচ্ছেন ইয়াওয়েরি মুসোভেনি। মূলত তার স্টাইলেই এখন দেশ চালাচ্ছেন শেখ হাসিনা। নির্বাচন থেকে শুরু করে শাসন ব্যবস্থা- সবকিছুতেই যেন মুসোভেনির কার্বনকপি শেখ হাসিনা সে কারনেই মূলত উগান্ডা দেশটি নিয়ে এতো আলোচনা সবখানে। 

উগান্ডার সঙ্গে যে যায়গায় বাংলাদেশের দারুণ মিল: 

৭৭ বছর বয়সী উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি গদি ছাড়তে চান না। ১৯৮৬ সাল থেকে একটানা এই পদ আঁকড়ে ধরে আছেন। অথচ এই মুসোভেনিকেই একদা গণতন্ত্রের মানসপুত্র বলা হতো। তিনি দায়িত্ব নেওয়ার আগে উগান্ডার ইতিহাসকে রক্তক্ষয়ী বলা চলে।
যাঁদের বয়স এখন চল্লিশের কোঠায় বা তার ওপরে, তাঁদের অনেকেই ইদি আমিনের নাম শুনেছেন। ১৯৬২ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর দুই যুগে অন্তত দুটি গৃহযুদ্ধে আট লাখ মানুষ নিহত হন উগান্ডায়। এমন সময় মুসোভেনি দেশটির জন্য ত্রাতা হয়ে আসেন। সেই ত্রাতাই একসময় গলার কাঁটা হয়ে ওঠেন উগান্ডাবাসীর। ২০০৫ সাল পর্যন্ত একদলীয় শাসনব্যবস্থা জারি রাখেন তিনি। পরে বহু দলভিত্তিক রাজনীতির সূচনা হলেও মুসোভেনিকে সরানো যায়নি। ছলে-বলে-কৌশলে তিনি থেকে গেছেন ক্ষমতায়।
১৯৮৬ সাল থেকে উগান্ডার নির্বাচন নিয়ে লিখতে হলে গোটা একটা বই লিখতে হয়। তার চেয়ে বরং ২০২১ সালে অনুষ্ঠিত সব৴শেষ নির্বাচন নিয়ে আলাপ করা যাক। ওই বছর উগান্ডার নিস্তরঙ্গ রাজনীতিতেও নির্বাচন নিয়ে জমজমাট গল্পের অবতারণা হয়েছিল।

২০২১ সালে সে দেশের নির্বাচনের দিকে শুধু উগান্ডাবাসী নন, সারা বিশ্বের চোখ ছিল। নানা কারণে নির্বাচনটি ছিল গুরুত্বপূর্ণ। ফ্রিডম হাউস সে সময় উগান্ডা সম্পর্কে বলেছিল, রাষ্ট্রীয় সম্পদের নয়ছয় করে সরকার ক্ষমতা ধরে রেখেছে। তাদের হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ বিরোধী দলকে ভয় দেখাচ্ছে।

উগান্ডার অর্থনৈতিক অবস্থাও তখন শোচনীয়। উন্নয়নের গল্প শুনিয়ে মুসোভেনি দেশের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছেন। সবচেয়ে বেশি টাকা ঢেলেছেন যোগাযোগ খাতে। বিদেশ থেকে কাঁড়ি কাঁড়ি ঋণ করে শোধ করতে পারছিলেন না। ঋণের অঙ্ক জিডিপির ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। চীন, বিশ্বব্যাংক, আইএমএফ, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন—সবাই টাকা পায়।

মুসোভেনির সরকার চীনের কাছে ধরনা দিচ্ছে ঋণ পুনঃ তফসিল করতে। মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ তলানিতে, করের বোঝায় ন্যুব্জ সবাই। এর সঙ্গে আছে দুর্নীতি। ২০২০ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির সূচকে ১৮০টি দেশের মধ্যে অবস্থান ছিল ১৪২ (বাংলাদেশ ১৪৬)।

মানবাধিকার রেকর্ডও তথৈবচ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন (২০২০) অনুযায়ী, উগান্ডায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেচ্ছাচার চালাচ্ছে। দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, অমানবিক কারা পরিস্থিতি বিরাজ করছে। শুধু বিরোধী দলের সমর্থক হওয়ায় জেলে পচতে হচ্ছে বহু মানুষকে। বাক্‌ ও চিন্তার স্বাধীনতা নেই, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নেই। ইন্টারনেটও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে নয়।

এসব নিয়ে উগান্ডার নাগরিক সমাজ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তো বটেই, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নও রুষ্ট ছিল। এমন এক টালমাটাল সময়ে মুসোভেনির ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টকে (এনআরএম) চ্যালেঞ্জ করেন ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের রবার্ট চাগলানি। পপস্টার রবার্ট আগে থেকেই সুপরিচিত ববি ওয়াইন নামে। তাঁর লাল বেরেট, তাঁর বিপ্লবী সংগীত তরুণদের কাছে তাঁকে তুমুল জনপ্রিয় করে তোলে।

২০১৭ সালেই পার্লামেন্টে পা রেখেছিলেন ববি। চার বছর পর মুসোভেনির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। যে দেশের ৭৫ শতাংশ মানুষের গড় বয়স ৩০, তাঁদের কাছে দ্রুতই পৌঁছে যান ববি ওয়াইন। গান বাঁধেন, ‘হোয়াটস অন ইজ অন/ ফ্রিডম ইজ অন দ্য জোন/ লাইফ ইজ দ্য রিজন/ টু ফাইট আনটিল ডন/ নো মোর প্রিজনস/ ভিক্টরি ইস হিয়ার সুন/ নো মোর সাফোকেশন, অল দ্যাট বি গন/ ওয়েবেরেরেমু (আমাদের জন্য আমরা), ইট ইজ টাইম টু রিবর্ন।’

এবার শুরু হয় খেলা। ববি যেখানেই প্রচারে যান, সেখানেই হামলা। এমবালাইতে হামলা, সমাবেশ ছত্রভঙ্গ। কিটগামে সমাবেশকে দাঁড়াতে দেয়নি। গুলু, আরুকানারাই, কারাইনডোঙ্গা, মাসিন্দি—সর্বত্র ত্রাসের রাজত্ব। ববি ওয়াইন গ্রেপ্তার হন। তাঁর মুক্তির দাবিতে জমায়েত লোকজনকে আবার ছত্রভঙ্গ করে পুলিশ, এতে ৫৪ জন নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী এলে টুমওয়াইন বলে বসেন, পুলিশের অধিকার আছে গুলি ছোড়ার। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে বিরোধীদের গ্রেপ্তার শুরু হয়। সংবাদ প্রকাশে বাধা তো ছিলই। সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও নির্যাতন থেকে বাদ পড়েননি।

নাগরিক সংগঠনগুলোর মোর্চা পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল (পিএসআই) বিবৃতি দেয়, ‘রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আমরা উগান্ডার জনগণকে হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার অনুরোধ জানাই নিরাপত্তা বাহিনীকে। একই সঙ্গে আফ্রিকান ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই এ ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান। হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দেয়। এদিকে নির্বাচন কমিশন ভাঙা রেকর্ড বাজিয়ে যেতে থাকে। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর বলে জানায়।

এমন একটা সময় মার্কিন রাষ্ট্রদূত নাটালি ব্রাউন উগান্ডার রাজনীতিতে নাক গলাচ্ছেন, এ অভিযোগ করে উগান্ডা সরকার। উগান্ডা সরকারের মুখপাত্র ওফোনো ওপোন্ডো বলেন, ‘তিনি যা করছেন, তা হলো আমাদের রাজনীতিতে ন্যক্কারজনক অনুপ্রবেশ। বিশেষ করে নির্বাচনে। তিনি আমাদের নির্বাচন ও জনগণের আকাঙ্ক্ষা বানচাল করতে চান।’

মার্কিন রাষ্ট্রদূত নাটালি ব্রাউন অবশ্য কাউকে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কূটনৈতিক কাজের অংশ হিসেবেই তিনি বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন।

হামলা, মামলা, খুন, জখম ও সংঘাতের মধ্যেই উগান্ডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে প্রতিনিধিদল পাঠাতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্র নির্বাচনের আগের দিন ঘোষণা দেয়, উদ্ভূত পরিস্থিতিতে তারা কোনো পর্যবেক্ষক পাঠাতে পারছে না। মুসোভেনির তাতে কিছুই যায়-আসেনি। নির্বাচন হয়ে যায়।

ববি ওয়াইন ভোট চুরির কথা বলেন। তাঁর রাজনৈতিক অফিসে তালা মেরে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি নিজেও নজরদারিতে পড়েন। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না বাড়িতে ঢুকতে দেয়, না বেরোতে। নির্বাচন কমিশন যথারীতি ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করে।

দিন যায়, মুসোভেনি ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠান যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বর্জন করেন, ‘গভীর উদ্বেগ’ ও ‘শঙ্কা’ প্রকাশ করেন। উগান্ডাবাসীও হতাশা ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘উগান্ডার গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত’ সবাইকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

মাস কয়েক আগে তারা আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (আগোয়া) চুক্তি থেকে উগান্ডাকে বের করে দেয়। এই চুক্তির আওতায় আফ্রিকার আরও কয়েকটি দেশের মতো উগান্ডার ১৮ শ পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেত। এসব নিয়ে মুসোভেনির কোনো চিন্তা নেই। তিনি আগের মতো দেশ চালাতে থাকেন। আর বিরোধী দলের লোকজনও আগের মতোই থাকেন দৌড়ের ওপর।

যে সব যায়গায় উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ: 

রাজনৈতিক দিক থেকে উগান্ডার সঙ্গে বাংলাদেশের অপূর্ব মিল থাকলেও নিচের বর্ণনা পড়লে আপনার মন খারাপ হয়ে যেতে পারে। কেননা সেখানকার সরকারগুলো দীর্ঘদিন ধরে রেজিম সৃষ্টি করলেও সেখানে সামাজিক ভারসাম্য এখনো অনেকটাই টিকে আছে। সাধারণ মানুষের মধ্যে হিংসা, হানাহানি কম। সাধারণ জনগন খুব ভালো ভদ্র-অমায়িক। দেশটির মুদ্রার সাম সিলিং। রাজধানী কাম্পালা। উগান্ডার পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে কঙ্গো, দক্ষিণ রুয়ান্ডা। ১৯৬২ সালে দেশটির সীমানা নির্ধারিত হয় এবং এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ২ লাখ ৪২ বর্গকিলোমিটার আয়তনের ভূখন্ডের প্রায় ২৬ শতাংশ জলাধার। জনসংখ্যা : চার কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৯৬৫ জন । ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১৫৭.১ জন।

উগান্ডার জনগণ জাতিগতভাবেই বিচিত্র। আমাদের দেশের মতোই রাষ্ট্রটি কৃষি প্রধান। উগান্ডার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে। উইন্সটন চার্চিল তার ‘মাই জার্নি টু আফ্রিকা’ বইয়ে উগান্ডাকে বলেছেন, ‘আফ্রিকার মুক্তা’। বাংলাদেশের একটাকা উগান্ডার ৩২ টাকা। উগান্ডাতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপালোর লোক অনেক দেখা যায়। তারা এখানে কাজ করেন।

উগান্ডার ৭০% এলাকা বনভূমি। সামরিক বাহিনীর নাম ‘’উগান্ডা পিপল্‌স ডিফেন্স ফোর্স’’। এই বাহিনীতে ৪০ থেকে ৪৫ হাজার সদস্য সক্রিয় আছে। দেশটির আইন শৃঙ্খলা খুব কড়া। দেশটির লোকজন খুব কালো। কিন্তু সবার মন মানসিকতা খুব নরম। খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে। প্রচন্ড রসিক একটা জাতি। উগান্ডার মানুষের খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম এফএম রেডিও। দেশটিতে প্রায় ৪৭টি রেডিও স্টেশন রয়েছে। এসব রেডিও স্টেশনের মাঝে রেডিও বেলাল অন্যতম জনপ্রিয়।

উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভূট্রা। বেশির ভাগ মানুষই তিনবেলা কলা ভূট্রা খেয়ে থাকে। তবে সাথে অন্যান্য খাবারও থাকে। এই দেশে যৌন ব্যবসা খুব জমজমাট। খুব খোলামেলা দেশ। এই দেশের সরকার আগ্রহ করে প্রতিটা পরিবারকে কনডম ফ্রি দেয়।
উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা খুব আনন্দ করে কাটায়। নাচ গান করে। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে। মনে হবে দীর্ঘ দিনের পরিচিত। বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফড়িং খেতে দেয়। এটা তাদের স্পেশাল ডিশ।

উগান্ডায় একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বে সেরা। বিশ্বে সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশে ৭৪৫টি। আমস্টারডাম শহরের লোকদের মতোন উগান্ডার জনগন সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগনই ১৮ বছরের নিচে।

রাজধানী কামপালা’তেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি। লিবিয়ার প্রেসিডেন্টের নামে। আর গাদ্দাফির পতনের পর এ মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ। এ মসজিদে একসাথে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারে। ২০০৬ সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই দেশে আপনি ইচ্ছা করলেই যেখানে-সেখানে ধূমপান করতে পারবেন না। করলে অনেক টাকা জরিমানা। আবার ২১ বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না।

বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। ডওয়ার্ড হ্রদ, আলবার্ট হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদ দেশটিকে ঘিরে রেখেছে। দেশটিতে এখন মাত্র দেড়শটির মত এই প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় ৬০ লাখ মার্কিন ডলার।

উগান্ডার যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র পঞ্চাশ মার্কিন মুদ্রা। আপনি উগান্ডা দেখে যত টা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহারে । সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়।

বি.দ্র: প্রতিবেদনটি তৈরিতে ইন্টারনেটের সহায়তা নেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন