প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চিঠি দিয়েছেন। তবে এ চিঠি নিয়ে দেশে চলছে নানা জল্পনা চলছে। কারণ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর বিষয়ে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। এমনকি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জাতিসংঘ মহাসচিবের চিঠি ঢাকার অফিস থেকে কে বা কারা প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন, সে বিষয়ে কারো কোনো বক্তব্য নেই। শুধু চিঠিটি প্রচার হয়। সরকারি সংবাদ সংস্থা বাসসের সূত্র ধরে যে খবর প্রচার করে বিভিন্ন জাতীয় দৈনিক।
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারসহ দুই একটি পত্রিকা অভিনন্দন জানানোর বিষয়টি প্রথমে অনলাইনে ছাপা প্রচার করে। পরে ডেইলি স্টারের ওয়েবসাইট থেকে তা তুলে নেওয়া হয়। এ ঘটনায় কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর কাছে আসে। এ বিষয় নিয়ে তার সঙ্গে আমার কথা হয়নি। তবে পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে এ বিষয়ে জেনেছি।

তিনি বলেন, গণমাধ্যম নিশ্চয়ই যাচাই-বাছাই করে দিয়েছে। ডেইলি স্টার কেন প্রথমে ছেপেছিল ও পরে তুলে নিয়েছিলো সেটা তারাই বলতে পারবে।
গণমাধ্যমে পাঠানো চিঠিটি হুবহু ছাপলেও সরকার কিংবা জাতিসংঘের কারো কোনো বক্তব্য নেই।
গণমাধ্যম প্রকাশিত সংবাদে বলা হয, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব অভিনন্দন বার্তায় বলেছেন, বাংলাদেশের জনগণের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে চান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন বার্তা পাঠান আন্তোনিও গুতেরেস। এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের (বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কর্মীর) মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।’
আন্তোনিও গুতেরেস আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বড় অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করছি। আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও জরুরিভিত্তিতে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মতো যেসব উচ্চাভিলাষী লক্ষ্য আমরা নিয়েছি, সেসব বিষয়ে আগের মতো আপনার অব্যাহত সমর্থন আমরা পাব।’
এর আগে ডেইলি স্টারে প্রকাশিত আরেক প্রতিবেদনে জানানো হয়েছিল, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অফিসের ওয়েবসাইটের প্রেস বিভাগে অভিনন্দন জানানোর কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত ফিনিশ প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম তার দপ্তরের প্রেস বিভাগ থেকে অবহিত করা হয়।

|
|