Logo
Logo
×

সংবাদ

ভারতীয় পন্য বর্জনের ডাক : কম খাবো, দেশী খাবো, ইন্ডিয়া আউট

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ এএম

ভারতীয় পন্য বর্জনের ডাক : কম খাবো, দেশী খাবো, ইন্ডিয়া আউট

ভারতীয় পন্য বর্জনের আহ্বানে বাংলাদেশের বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার থেকেই ভারতীয় বিভিন্ন পন্য বিক্রিতে পিছটান পড়েছে বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর সাধারণ ক্রেতারা বলছেন, বাংলদেশের ব্যবসা বানিজ্য, কৃষি, শিল্পসহ বেশ কিছু ক্ষেত্রে দিন দিন ভারতের প্রভাব যে ভাবে বাড়ছে, তাতে দেশীয় অনেক প্রতিষ্ঠানই বন্ধের পথে। এতদিন কেউ এসব বিষয়ে কেউ কথা বলেনি। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পন্য বর্জনের জন্য বিভিন্ন ভাবে আহ্বান দেখে অনেকেই সাড়া দিচ্ছেন বলে বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছে বাংলা আউটলুক।

তারা বলছেন, শুধু ব্যবসা-বানিজ্যই নয়, ভারত আমাদের দেশের রাজনীতি, সমাজ-সংস্কৃতিতেও দিনকে দিন অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে। সুতরাং, বাংলাদেশের সব মানুষেরই উচিৎ এ আহ্বানে সাড়া দেয়। একই সঙ্গে, ভারতকেও বর্জন করা উচিৎ বলেও মন্তব্য তাদের। 
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। শুক্রবার সকাল সাড়ে ১০টা। বন্ধের দিন হলেও ফার্মগেট ওভার ব্রীজের নিচের মীম জেনারেল স্টোরে বেশ ভিড় ছিল ক্রেতাদের। বিভিন্ন কোচিং সেন্টারে আসা তরুণরাই সাধারণত বেশি ভিড় করে এই দোকানটিতে। এর মধ্যে, নাফিজ নামে এক তরুণ দোকানের বিক্রেতার কাছে চকলেট চাইলেন। বিক্রেতা আরমান কিটক্যাট চকলেট বের করে দিলেন। কিন্তু নাফিজের সরাসরি না। আরমান বললেন, ভাই অরিজিনাল, ইন্ডিয়ান কিটক্যট। নাফিজ বললেন, ভাই বাংলাদেশী নক (অলেম্পিক ফুডস এর চকলেট) দেন। আমি ইন্ডিয়ান চকলেট খাব না। 

দোকানের সামনেই, নাফিজের সাথে আলাপ হয় বাংলা আউটলুকের। কারণ জানতে চাইলে তিনি বললেন, ভাই ভারতীয় পন্য আমি আর কিনব না। ভারত আমাদের শোসন করে। আমাদের কাছে বিক্রি করে, সেই ব্যবসার টাকায় বর্ডারে আমাদের লোক মারে। আবার আমাদের রাজনীতিটাই ওরা শেষ করে দিয়েছে।

একটু সামনে এগিয়ে গেলেই পশ্চিম তেজতুরি বাজারে ডেইলি স্টার অফিসের পাশের গলি। গলির ভেতরে প্রবেশ করতেই বাজার। সেখানেই বাজার করছিলেন এনসিসি ব্যংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট লিয়াকত সাহেব। প্রতি শুক্রবার বাড়ির সবধরনের বাজারই করেন তিনি। তিনিও শুক্রবারের বাজারের তালিকা ধরে পিঁয়াজ, তেলসহ সবই কিনছিলেন। পিঁয়াজের দোকানদার বললেন, দেশীয় পিঁয়াজ ৯০ টাকা। আর ইন্ডিয়ানটা একটু কম আছে। লিয়াকত সাহেব দোকানদারকে বললেন, ইন্ডিয়ানটা ফ্রী দিলেও নিবো না। 

পাশেই কথা হয় লিয়াকত সাহেবের সাথে। তিনি বললেন, এবার একটি সুযোগ এসেছে ইন্ডিয়াকে শিক্ষা দেয়ার। আমাদের দেশটাকে ওরা শেষ করে দিয়েছে। আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ সংস্কৃতি সব কিছুতেই ওদের একপ্রকার জবর দখল চলছে। স্বাধীন দেশ হয়েও, আমাদের সব কিছুতে ওদের হস্তক্ষেপ কেন করতে হবে? ফেসবুকে দেখলাম, কিছু মানুষ ভারতীয় পন্য বর্জনের ডাক দিয়েছে। আমি মনে করি এই আহ্বানে সবাইকে সাড়া দেয়া উচিৎ। না হলে ভারত আমাদের সব দখল করে নেবে। 

সেগুনবাগিচা কাঁচা বাজার। দুপুর ১টা। মিলি বেগম এনবিআর’এ চাকুরী করেন। তিনিও এসেছেন সাপ্তাহিক বাজার করতে। বাংলা আউটলুকের ঢাকা সংবাদদাতা ওই সময় একপাশে দাড়িয়ে সার্বিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানিয়েছেন, মিলি বেগম দোকানীর কাছে সাবান, শ্যম্পুসহ টয়লেট্রিজের একটি তালিকা ধরিয়ে দিলেন। সাথে বললেন, ইন্ডিয়ান কোনো জিনিস দিও না। এসময় সাধারণ ক্রেতা হিসেবেই বাংলা আউটলুক মিলি বেগমের কাছে জানতে চাইল, কেন কী হয়েছে? মিলি বেগম জানালেন, সবাই বলাবলি করছে ইন্ডিয়ান পন্য বর্জনের জন্য। আমিও চিন্তা করলাম। ইন্ডিয়ান পন্য বর্জন করলে যদি দেশ বেঁচে যায়, তাহলে আমরা যারা শিক্ষিত আছি, সে দায়িত্ব সবার আগে আমাদের। আর এতে করে যদি ইন্ডিয়ান প্রভাব আমাদের দেশে কমে, তাহলে সবারই উচিৎ ইন্ডিয়াকে বর্জন করা। 

একই অবস্থা খেঁটে খাওয়া সাধারণ মানুষেরও। সেগুনবাগিচা বারডেম জেনারেল হাসপাতালের সামনে রিক্সাচালক আলী’র সাথে কথা বলেছে বাংলা আউটলুক। আলীর বক্তব্য সোজাসাপ্টা। প্রথম একটু কষ্ট হবে। কারণ, গরু, চাল, ডাল, পিঁয়াজসহ অনেক জিনিসই ইন্ডিয়া থেকে আসে। দামও কম। দেশী জিনিসের দাম একটু বেশি হলেও, আমি বুধবার থেকেই ইন্ডিয়ান মাল কেনা বাদ দিয়েছি। আমি মনে করি, শিক্ষিত ধনিরা যদি ইন্ডিয়াকে না বলে দেয়, তাহলেই কাজ হয়ে যাবে। প্রয়োজনে ওদের গরুর মাংস খাব না। দেশী পিঁয়াজ কিনব। কম খাবো। দেশী খাব। ইন্ডিয়া আউট। 

শুধু দেশের সাধারণ ক্রেতাই না। প্রবাসে অবস্থানকারী অনেক বাংলাদেশীই ভারতীয় পন্য বর্জন করছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এম রাশেদ ফেসবুকে লিখেছেন, আমার বাসা ভারতীয় পন্য মুক্ত। লিবিয়া প্রবাসী মোজাম্মেল হক ত্বোহা লিখেছেন, পিনাকি ভট্টাচার্য ভারতীয় পন্য বর্জনের ডাক দিয়েছেন। ভালো উদ্যোগ।

এ বিষয়ে কথা হয় ভারত থেকে বিভিন্ন ধরনের খাদ্যপন্যের আমদানীকারক ফরিদুর রেজার সাথে। আমদানী কারক প্রতিষ্ঠান অনামিকা ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রেজা জানান, সামাজিক যোযোগ মাধ্যমে এই ক্যম্পেইন দেখেই আমি ভয়ে পড়ে গেছি। আমি প্রতি মাসে ভারত থেকে চকলেট, বিস্কুট, কসমেটিক্সসহ বিভিন্ন পন্য আমদানী করি। এখনো তেমন কোনো প্রভাব টের পচ্ছি না। তবে, আমার প্রতিষ্ঠানের বিপননে যারা আছেন, তারা শঙ্কিত। কারণ, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্রয়াদেশ কমানোর কথা ইতিমধ্যেই আলোচনা করতে শুরু করেছে আমার বিপনন দলের অনেকের সঙ্গেই। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপনন বিভাগের একজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বাংলা আউটলুককে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভারতীয় পন্য বর্জনের ডাক ছড়িয়ে পড়ছে, তাতে ভারতীয় বিভিন্ন কোম্পানী বাংলাদেশের বাজারে বড় ধাক্কা খাবে। অনেক পন্য বাজার হারাবে। অবশ্য এর ফলে নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে। দেশীয় কোম্পানীগুলো যদি মানুষের চাহীদা অনুযায়ী পন্য বাজারে আনে এবং সরবরাহ ঠিক রাখতে পারে, তাহলে এখান থেকে দেশ লাভবান হবে বলে মনে করেন এই অধ্যাপক।

তবে, ভারতের বিপক্ষে যায়, এমন খবরে মন্তব্য করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝামেলা করতে পাওে তাই নাম প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।     

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন