বাংলাদেশে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন দ্রুত ছড়িয়ে পড়ছে : ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১১:১১ পিএম
বাংলাদেশে ‘ইন্ডিয়া আউট’ নামের যে ক্যাম্পেইন শুরু হয়েছে সেটি দ্রুতই ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সাধারণ নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে দেশটির প্রতি বিরোধীদের মনোভাবে বিস্ময়কর পরিবর্তন এসেছে। সম্প্রতি ভারতের ইউটিউবার পালকি শর্মার শো’তে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, প্রতিবেশীদের মধ্যে ভারত বিতাড়ণ বা ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন প্রথম শুরু করে মালদ্বীপ। এবার সেটি বাংলাদেশে শুরু হয়েছে। বিশেষ করে দেশটির বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এটি লুফে নিয়েছে। এই দলটির দীর্ঘদিন দেশ শাসন করার অভিজ্ঞতা রয়েছে। তারা ২০০৯ সালে ক্ষমতা হারায় এবং ২০১৪ সালের নির্বাচন তারা বর্জন করে। ২০১৯ সালে তারা ৫টি আসন পায়। সুতরাং এই দলটি এখন সঙ্কটের মধ্যে রয়েছে।
এই অবস্থায় দলটি ব্যাপক কৌশল অবলম্বন করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে। খালেদা জিয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং তারেক রহমান রাজনৈতিক উত্তরাধিকার ধারণ করেন। যদিও তিনি বর্তমানে বাংলাদেশে বসবাস করেন না। তিনি রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন। তিনি সরাসরি না বললেও বিভিন্ন ভাষনে অন্য দেশ উল্লেখ করে কার্যত ভারতেরই সমালোচনা করেছেন।
ওই প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো ‘বয়কট ইন্ডিয়া’ ক্যাম্পেইনটি একটি একাউন্ট (পিনাকী ভট্টচার্য্য) শুরু করেছেন। যে একাউন্ডটিতে ৫০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। অন্য একটি একাউন্ট থেকেও ভারতীয় পণ্য বর্জন সম্পর্কিত হ্যাশট্যাগ ক্যাম্পেইন চালানো হয়। ওই একাউন্ট থেকে চালানো প্রচারণায় বলা হয় ইন্ডিয়া বাংলাদেশকে ধংস করছে।
ভ্যানটেজের সঙ্গে করা ওই অনুষ্ঠানটির উপস্থাপক পালকি শর্মা ফাস্টপোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক।
ভ্যান্টেজ হল ফার্স্টপোস্টের একটি গ্রাউন্ড ব্রেকিং নিউজ, মতামত এবং কারেন্ট অ্যাফেয়ার্স শো। বিশ্বব্যাপী শ্রোতাদের জন্য, ভ্যান্টেজ-৩৬০ ডিগ্রি দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় খবর কভার করে, যা দর্শকদের একটি অনন্য ভারতীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিশ্ব ঘটনাগুলির প্রভাব মূল্যায়ন করার সুযোগ দেয়।
খবরের গতানুগতিক ধারা ভেঙ্গে, ভ্যানটেজের লক্ষ্য হল প্রচলিত প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করা এবং বৈশ্বিক বিষয়ে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা। সেইসঙ্গে আদর্শকে অস্বীকার করা এবং নতুন দৃষ্টিভঙ্গির দরজা খুলে দেওয়া।
পালকি শর্মার ওই শো’তে বলা হয়, নয়াদিল্লি এটি উল্লেখ করেনি যে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী।
গত দশকে বাংলাদেশ সমানতালে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন করেছে। দিল্লির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যত জড়িত এ বিষয়টি অনেকটাই প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পালকি শর্মা বলেন, শেখ হাসিনার নতুন কেবিনেটেও ভারতের প্রতি সংবেদনশীল মন্ত্রী রয়েছে। যা এর আগের কেবিনেটেও ছিলো। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন যিনি অনেক সঙ্কটকালীন সময়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া সাবেক কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের কথাও বলা হয় ওই শো’তে।
তবে এই দুইজন এবারের মন্ত্রিসভায় না থাকা এবং পাকিস্তানের ঘনিষ্ঠ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের শক্ত উপস্থিতির বিষয়টি উল্লেখ করে পালকি শর্মা এই ভারত বিরোধী ক্যাম্পেইন যে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি সেটিও ইঙ্গিত করেন।
প্রায় সাড়ে ৪ মিনিটের ওই বিশ্লেষণে উঠে আসে বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের নতুন মেরুকরণের বিষয়টিও।
পালকি শর্মা ছাড়া অন্যান্য ইউটিউব চ্যানেলে বাংলাদেশে ভারত বিরোধী প্রচরনা নিয়ে আলোচনা করা হয়েছে।
