Logo
Logo
×

সংবাদ

পাটুরিয়ায় মাঝ নদীতে ডুবে গেছে রজনীগন্ধা ফেরি

পাটুরিয়ায় মাঝ নদীতে ডুবে গেছে রজনীগন্ধা ফেরি

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

পাটুরিয়ায় মাঝ নদীতে ডুবে গেছে রজনীগন্ধা ফেরি

পাটুরিয়ায় মাঝ নদীতে ডুবে গেছে রজনীগন্ধা ফেরি

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা একাধিক যানবাহন নিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে। 

বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালেদ মাহমুদ নেওয়াজ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরিটি। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন