Logo
Logo
×

সংবাদ

পাশের দেশের দাস হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি : আলোকচিত্রী শহীদুল আলম

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম

পাশের দেশের দাস হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি : আলোকচিত্রী শহীদুল আলম

পাশের দেশের দাস হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম।  'বাংলা আউটলুক' এর অনলাইন টকশোতে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন, ভোটাধিকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ১৩ জানুয়ারি বাংলালাদেশ সময় সন্ধ্যা ৭ টায় আয়োজন করে টক শো "বাংলা আউটলুক : দিলশানার প্রশ্ন"। আলোচনার বিষয় ছিল “ গন মানুষের ভোটাধিকার বনাম রাষ্ট্র ক্ষমতা। দিলশানা পারুলের সঞ্চালনায়  টকশোতে আলোচক হিসেবে শহীদুল আলমের সাথে আরো ছিলেন তাসনিম খলিল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। 

আলোচনায় আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ' আমরা সকলেই আলোচনায় একটা বিষয় চেপে যাই সেটা হলো পাশের দেশ, আমরা সকলেই জানি কিন্ত কেউ বলিনা, আমাদের যে উন্নয়নের কথা বলা হয় সেগুলো কার স্বার্থে করা হয়েছে, কিভাবে করা হয়েছে এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য পাশের দেশ কি করছে। সেখানের একটি টেলিভিশন  জিটিভিতে একটা ভিডিও বিজ্ঞাপন বানানো হয়েছে সেখানে বলা হয়েছে আমাদের বাংলাদেশ, বিজ্ঞাপন দেখে বোঝায় যায় না বাংলাদেশ তাদের এক্সটেনশন না কি আলাদা দেশ। সেটা ভয়ের বিষয়। আমার মনে হয় আমরা দাস হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে। 

আলোচনায় নেত্র নিউজের সম্পাদক ও মানবাধিকার কর্মী তাসনীম খলিল বলেন, 'বাংলাদেশে বর্তমানে কোন গণতন্ত্র নেই, চলছে একদলীয় পুলিশি রাষ্ট্র। পার্লামেন্টারি কনভেনশন অনুয়ায়ী বাংলাদেশে কোন বিরোধী দল নেই। বিরোধী দল হওয়ার জন্য সংসদীয় আসনের কমপক্ষে ১০% আসন পেতে হয়, সে হিসেবে জাতীয় পার্টি বা বিরোধী দলকে মিনিমাম ৩০ টি আসন জিততে হতো, স্বতন্ত্র যারা জিতসে সবাই আওয়ামী লীগের ডামি প্রার্থী, জাতীয় পার্টিও আওয়ামী লীগের জোটের সঙ্গী। এখানে একদলীয় পুলিশি রাষ্ট্রে জনগনের কোন কোনসেন্ট নেই, নির্বাচন, ভোটাধিকার না থাকলে জনগণের কনসেন্ট থাকে না। নির্বাচনে প্রধানমন্ত্রী নিজেই ডামি প্রার্থী দেওয়ার কথা বলেছেন। 
আলোচনায় বিএনপির গণতন্ত্রিক আন্দোলনেরও কিছু সমালোচনা করেন তাসনীম খলিল, 'বলেন বিএনপি এবার আন্দোলনকে গণ-আন্দোলনে রুপ দিতে ব্যর্থ হয়েছে। আমরা জানি সরকার দমন-পীড়ন, জেল-জুলুম চালিয়েছে কিন্তু বিএনপি কিছুটা বিদেশ নির্ভর হওয়ায় জনগনকে সম্পৃক্ত করার বিষয়টি সঠিকভাবে করতে পারে নি।'

বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির জন্য তাসনীম খলিল সকল বিরোধী দল, বিএনপি, জামত, গণসংহতি, সিপিবি, ইসলামি আন্দোলনসহ সব দলকে 'ইউনিফায়েড প্লাটফর্ম' তথা এক মঞ্চে এসে আন্দোলন করার জন্য মন্তব্য করেন। 

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, 'বাংলাদেশ টিকে আছে প্রবাসী, গার্মেন্টস ও কৃষক-শ্রমিকদের অবদানের উপর অথচ রাষ্ট্র বা সরকার তাদের প্রতি সবচেয়ে বেশি নির্দয়। প্রতি বছর সাড়ে তিন হাজার প্রবাসীদের লাশ দেশে আসে। তাদের এই মৃত্যু নিয়ে আমাদের দেশের সরকার ও যে দেশে মারা যাচ্ছে সে দেশের সরকারের কোন ভ্রূক্ষেপ নেই। কোন মানবিক পদক্ষেপ নেই। 

আলোচনায় বক্তারা গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। সরকারের নজরদারি, ভয়ভীতির পাশাপাশি কিছু কিছু গণমাধ্যম ও সাংবাদিকদের স্বেচ্ছায় সরকারের প্রতি অনুগত থাকার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। তারা আসলে টাইপিস্টের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তাসনীম খলিল। তিনি বলেন, 'নির্বাচন কমিশনের ফলাফলের ড্যাশবোর্ডে ভোটারের পার্সেন্ট উঠেছে ২৮% আর সিইসি চারটায় বললেন ৪১% অথচ কোন সাংবাদিক প্রশ্ন তোলেন নি। তার কি শুধু নির্বাচন কমিশনের বক্তব্য টাইপ করার জন্য গিয়েছে?

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন