Logo
Logo
×

সংবাদ

তেজগাঁওয়ে বস্তির আগুনে দুইজনের মৃত্যু

তেজগাঁওয়ে বস্তির আগুনে দুইজনের মৃত্যু

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

তেজগাঁওয়ে বস্তির আগুনে দুইজনের মৃত্যু

তেজগাঁওয়ে বস্তির আগুনে দুইজনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার ভোরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর ৫টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন