Logo
Logo
×

সংবাদ

এক-এগারোর ১৭ বছর পূর্তির দিনে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন শেখ হাসিনা 

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০১:৩২ এএম

এক-এগারোর ১৭ বছর পূর্তির দিনে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন শেখ হাসিনা 

বিতর্কিত এক এগারোর ১৭ বছর পূর্তির এই দিনে আরেক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার শপথ নিয়েছে। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ পড়ানো হয়। 

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের ১২ বছর পূতি আজ। ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেন তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ। আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দিন আহমদ। তৎকালীন সেনা কর্মকর্তাদের সমর্থনে ওই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় বলে অভিযোগ রয়েছে। এজন্য এই সরকারকে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হয়। এক এগারোর সরকার গঠনের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল। 

২০০৬ সালের ২৮ নভেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক অস্থিরতার মাঝে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। কিন্তু শুরু থেকেই এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ জোর আপত্তি জানায়।

রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকলে সরকারের উপদেষ্টারা একে একে পদত্যাগ করতে থাকেন। এরই মধ্যে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেয়া হলে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এক পর্যায়ে সেনাসমর্থনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ফখরুদ্দিন আহমদ।

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ উপলক্ষ্যে প্রায় ১ হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। 

গত ৭ জানুয়ারি ২৯৯টি আসনে ১২তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি ও ¯^তন্ত্র প্রার্থীরা ৬২টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন