ছবি : সংগৃহীত
সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। ইইউ এর উচ্চপদস্থ প্রতিনিধি জোসেফ বোরেল মঙ্গলবার নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন সব দল অংশ নেয়নি। এ জন্য ইউরোপিয় ইউনিয়ন হতাশা প্রকাশ করছে। নির্বাচনে যেসব অনিয়ম ও সহিংসতার অভিযোগ উত্থাপিত হয়েছে সে বিষয়ে সময়োচিত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইইউ এর ব্রাসেলস সদর দপ্তর থেকে প্রকাশ করা ওই বিবৃতিতে বলা হয়, ইইউ সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে। একই সঙ্গে ইইউ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘমেয়াদী গণতন্ত্র, আইনের শাসক ও মানবাধিকার রক্ষার মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত সেটাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জোসেফ বোরেল নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকার জনছ সব দলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। বিরোধী নেতা কর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক।
