Logo
Logo
×

সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান থেকে চলে গেলেন পিটার ডি হাস 

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম

পররাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান থেকে চলে গেলেন পিটার ডি হাস 

মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তি ব্রিফিং অনুষ্ঠানে নির্বাচনের পরিবেশ নিয়ে বিদেশী কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রন জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে নির্বাচনের পরিবেশ এবং পর্যবেক্ষন নিয়ে কোনো কথা না বলে পররাষ্ট্রমন্ত্রী  ড এ কে আবদুল মোমেন পশ্চিমা দেশগুলোর একতরফা মন্তব্যেও সমালোচনা করেন এবং বলেন এসব দেশের মন্তব্যকে সরকার আমলে নেয় না। এমন মন্তব্যে বিব্রত হন কূটনীতিকদের অনেকেই।

এক পর্যায়ে আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ কয়েক জন কূটনীতিক অনুষ্ঠান শেষের আগেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এমনকি অতিথিদের আপ্যায়নের যে ব্যবস্থা ছিল, তাও গ্রহণ করতে দেখা যায়নি পিটার ডি হাস’কে।    

#অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা খুব খুশি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করতে পেরেছি। জনগণ রায় দিয়েছে, এটাই যথেষ্ট। আমাদের আর কিছুর দরকার নাই। জনগণ রায় দিয়েছে আলহামদুলিল্লাহ।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষে যারা এসেছে তারা সবাই বলেছে, দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, রাশিয়া, চীন, ফিলিস্তিন, সুইজারল্যান্ড, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বাংলাদেশে নিযুক্ত প্রায় ৫০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন