যুক্তরাষ্ট্র-ব্রিটেনের বিবৃতি উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক সংবাদদাতা
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অবস্থানকে আবারো উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দেশ দুটির দেওয়া বিবৃতি নিয়ে কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকদিন ধরেই নির্বাচন নিয়ে ক্যাম্পেইনে অনেক বকবক করেছি। বিদেশিদের সঙ্গে এখন আর কিছু বলার নেই। আজকের মিটিংটা শুধু সবার সঙ্গে দেখা বা সাক্ষাৎ করার জন্য। আর দেশের কী পরিস্থিতি, কী চলছে সেটা আমাদের চাইতে আপনারা ভালো
তিনি বি়ভিন্ন প্রতিকূল পরিবেশ সত্ত্বেও জনগণ আমাদের ভোট দিয়েছে এটাই বড় কথা। আপনারা জানেন আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সঙ্ঘাতবিহীন নির্বাচন শেষ করতে পেরেছে। আমরা খুবই খুশি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র নির্বচন ত্রুটিপূর্ণ বলে বিবৃতি দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। অন্যান্য দেশ আমাদের রায় দিয়েছে। এবং যারা এসেছে পর্যবেক্ষক তারা সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য হয়েছে। আমরা এতেই খুশি। এখন সামনে এগিয়ে যেতে হবে।
