Logo
Logo
×

সংবাদ

‘বাংলাদেশের মানুষ চমৎকার। তারা তাঁর কথা শোনে’ সাংবাদিকদের শেখ হাসিনা

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম

‘বাংলাদেশের মানুষ চমৎকার। তারা তাঁর কথা শোনে’ সাংবাদিকদের শেখ হাসিনা

৮ জানুয়ারি গণভবন চত্ত্বরে নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কয়েকটি প্রশ্নে প্রধানমন্ত্রীর দেয়া উত্তরের চৌম্বক অংশ।

প্রতিটি দলের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সেখানে যদি কোনো দল নির্বাচনে অংশ না নেয়, তার মানে এই না যে গণতন্ত্র নেই। আপনাকে বিবেচনা করতে হবে মানুষ অংশ নিয়েছেন কি না। বিএনপি মানুষকে এ নির্বাচনে ভোট না দিতে উৎসাহিত করার চেষ্টা করেছিল। কিন্তু মানুষ তাদের কথা শোনেননি। (ভোট কম পড়া প্রসঙ্গে)

আপনি কী বলবেন, এটা আপনার দেশের (যুক্তরাষ্ট্র) চেয়ে ভালো নির্বাচন কি না?

দেশ চালানো সময় পুরুষ না নারী, সে চিন্তা করা উচিত নয়। একজন নারী হিসেবে তিনি কখনোই মনে করেন না তাঁর কোনো বাধা আছে। তিনি দেশের মানুষের জন্য কাজ করেন। নারী একজন মা। যিনি পরিবার ও বাচ্চাদের দেখেন ও বড় করে থাকেন। মাতৃস্নেহ থেকেই তিনি দেশের মানুষের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি খুবই সাধারণ নারী। দেশের জনগণের জন্য দায়িত্ববোধ রয়েছে যে তাদের জন্য কাজ করতে হবে। তাদের উন্নত জীবন দিতে হবে। তিনি সেটা করার চেষ্টা করে যাচ্ছেন। (তাকে লৌহমানবী বলা প্রসঙ্গে)

বাংলাদেশের মানুষ চমৎকার। তারা তাঁর কথা শোনে। তবে কিছু বিরোধী আছে। সেটা খুব স্বাভাবিক। তিনি প্রতিশোধ পরায়ন নন। তিনি কখনো কারও ওপর প্রতিশোধ নেননি। তিনি খোলা মনের ও উদার।

‘ইউনূসের বিষয়টা শ্রম আদালতের। তাঁর নিজের প্রতিষ্ঠানের কর্মীরা বঞ্চিত এবং তাঁরা মামলা করেছেন। তিনি শ্রম আইন ভঙ্গ করেছেন, নিজের কর্মীদের বঞ্চিত করেছেন। এখানে আমার কিছু করার নেই। তাঁর ক্ষমার বিষয়ের প্রশ্ন আমার কাছে আসে না। বরং তাঁর উচিত নিজের কর্মীদের কাছে ক্ষমা চাওয়া।’ (ড. ইউনূসকে ক্ষমা করা প্রসঙ্গে)

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন