মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্র, ডামি ভোটার
নজীরবিহীন কম ভোটারের উপস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল চারটায়। রাজধানী বা বাইরে ভোটের চিত্রে দেখা গেছে, ভোটার উপস্থিতি বেশির ভাগ ক্ষেত্রেই অনেক কম। রাজধানীতে ভোটা দেয়ার হার সবচেয়ে কম। তবে ঢাকার বাইরে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেড়েছে ভোটার উপস্থিতি।
ভোট গ্রহণ অবশ্য সর্বত্র নির্বিঘ্ন ছিল না। কোথাও কোথাও জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে। মুন্সিগঞ্জে সহিংসতায় ইতিমধ্যে প্রাণ গেছে একজনের। নরসিংদীতে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন শিল্পমন্ত্রীর ছেলে। ঢাকা-১৪ আসনে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে ফলাফল বিবরণী স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এক কেন্দ্রের নাম প্রকাশের অনিচ্ছুক সহকারী প্রিজাইডিং অফিসার জানান, দুপুর পর দুইটার স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে চা খেতে ডাকেন । দুপুর দুইটা পর্ষন্ত ভোট পড়েছে মাত্র ৬ শতাংশ । এতো কম ভোট পরার পর আওয়ামী লীগের নেতা খুবই চিন্তিত হয়ে পড়ে। যে করে হোক বেশি ভোট দেখাতে হবে ।
সহাকারী প্রেজাইডিং অফিসার বলেন , চা খাওয়ার মাঝে কি হবে সেটা সবার জানা আছে । ভোটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে । অথবা প্রিজাইডিং অফিসার ভোট গণনার পাতায় বেশি করে লিখে দিলেও ভোটের শতাংশ বেশি দেখানো যায় ।
তিনি আরো বলেন , এ ভোট কেন্দ্রে কোনভাবেই ৮ শতাংশের বেশি দেখানো কোন উপায় নাই । তবে জালিয়াতির মাধ্যমে এ ভোটের হার বাড়ানো হবে । অবশ্য্ নির্বাচন কমিশন ইতোমধ্যেই বলেছে ২৮ দশমিক ২৭ শতাংশ ভোট দিয়েছে। তবে বাস্তবতা হলে ভোটারদের নানাধরনের সুবিধা দেওয়ার পরও ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি। নানা ধরনের সুবিধার মধ্যে রয়েছে যাতায়াতের জন্য রিক্সা সুবিধা, সকালের নাস্তা , দুপুরের খাওয়া সহ বিরাট অংকের টাকা।
রাজধানীসহ দেশের একাধিক আসনের কেন্দ্রে দেখা গেছে, গণমাধ্যমের ক্যামেরা বা পর্যবেক্ষক দেখলে সেখানে কৃত্রিম ভোটার সারি তৈরি করা হচ্ছে। পর্যবেক্ষকরা চলে যেতেই চলে যাচ্ছেন সারিতে দাঁড়ানো ‘ভোটাররা’। প্রতিজন দাড়ানো নৌকার কর্মীদের ২ হাজার টাকা পর্ষন্ত বকশিন দেওয়া হয়েছে ।
ঢাকা ৮ আসনে নৌকা প্রতীকে আ ফ ম বাহাউদ্দিন নাসিমের আসনে সেগুনবাগিচা বাগিচা হাই স্কুলে সকাল ৯ টার সময়ে মরিশাসের একটি ভোট পর্ষবেক্ষণ টিম এসেছিল। তখন আওয়ামী লীগের কর্মীদের দীর্ঘ লাইন তৈরি হয়। রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে দুপুর ১২টার দিকে একজন বিদেশি পর্যবেক্ষক আসার আগে তৈরি হয় ভোটারের দীর্ঘ সারি। তবে সেই পর্যবেক্ষক চলে যাওয়ার পরই কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায়।
ঢাকা-১৭ আসনের চারটি ভোটকেন্দ্র বনানী মডেল স্কুলে। কড়াইল এলাকার নারী ভোটারদের জন্য এই চার কেন্দ্র। বেলা সোয়া ১১টার দিকে বনানী মডেল স্কুলে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের বুথগুলোর সামনে কিছুসংখ্যক ভোটার রয়েছেন। ১১টা ২৫ মিনিটের দিকে হঠাৎ অনেক নারী ভোটার লাইন দিতে থাকেন। একপর্যায়ে লাইনটি স্কুলমাঠ পেরিয়ে সড়কে চলে যায়।
