Logo
Logo
×

সংবাদ

চোখে ধুলো দিয়ে বিদেশি পর্যক্ষেকদের বিভ্রান্ত করার তথ্য গণমাধ্যমে

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

চোখে ধুলো দিয়ে বিদেশি পর্যক্ষেকদের বিভ্রান্ত করার তথ্য গণমাধ্যমে

বিদেশি পর্যবেক্ষকদের চোখে ধুলো দিয়ে তাদের বিভ্রান্ত করার তথ্য পাওয়া গেছে। রবিবার রাজধানী ঢাকাসহ দেশের যেসব কেন্দ্রে বিদেশি পর্যবেক্ষকরা পরিদর্শনে গিয়েছেন তাদের কৃত্রিম লাইন সৃষ্টি করে ভোটার উপস্থিতি বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পর্যবেক্ষকদের কেউ কেউ বলেছেন, ভোটার উপস্থিতি কম হলেও ভোট কেন্দ্র ও এর আশপাশের এলাকায় প্রচুর লোকসমাগম দেখেছেন তিনি। 

এদিকে বাংলাদেশের ভোটগ্রহন প্রক্রিয়াকে গতানুগতিক বলে প্রধান বিরোধীবিহীন এ নির্বাচনকে নিরুত্তাপ বলে উল্লেখ করেছেন কোনো কোনো পর্যবেক্ষক। তারা বলেছেন, ভোটকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি মোটামুটি দেখলেও নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল অংশ না নেয়ার বিষয়টি ভোট উৎসবের অন্তরায়। 
বেসরকারি টেলিভিশন ডিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একদল বিদেশি পর্যবেক্ষক আসার খবর শুনে কেন্দ্রের সামনে লম্বা লাইন দেখা যায়। তবে পর্যবেক্ষক দল চলে যাওয়ার সঙ্গে সে লাইনও উধাও হয়ে য়ায়। 
ওই প্রতিবেদক জানান, সেটি একটি মেকিং লাইন ছিলো। পর্যবেক্ষক দেখে সেটি সৃষ্টি করা হয়। এছাড়া ওই কেন্দ্রের বিভিন্ন কক্ষে তারা নৌকা প্রতীকে জাল ভোট দিতে দেখেছেন। 

বিদেশি পর্যবেক্ষকদের চোখে এমন ধুলো দেওয়ার খবর পাওয়া গেছে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। তারা যে কেন্দ্রেই গিয়েছেন সেখানে কিছুক্ষণের জন্য ভোটার উপস্থিতি বেশি দেখানোর পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি করা হয়। 

পরে ওইসব পর্যবেক্ষক সাংবাদিকদের কাছে তাদের অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন। এর মধ্যে যুক্তারাজ্যের পর্যবেক্ষক জাজ বলেন, তিনি রাস্তাঘাটে-কেন্দ্রের চারপাশে প্রচুর লোক সমাগম দেখেছেন। তবে তার কাছে মনে হয়েছে ভোটার উপস্থিতি অনেক কম। আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের দিয়ে এমন করিয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন। 

এদিকে ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।
পলিটিকাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।
এ পর্যবেক্ষক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনো সময় বাকি রয়েছে। আমরা দেখব।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন