Logo
Logo
×

সংবাদ

ভোটের দিন ফাঁকা নয়াপল্টনের কার্যালয়

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০২ পিএম

ভোটের দিন ফাঁকা নয়াপল্টনের কার্যালয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বরাবরের মতোন তালাবদ্ধ ছিলো। গতকাল রবিবার সকালে কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় কার্যালয় তালাবদ্ধ। সেখানে কোনো নেতাকর্মীদের আসতে দেখা যায়নি। সামনের রাস্তায় দুইএকটি রিক্সা চলাচল করতে দেখা গেছে। 

আগে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সেখানে দেখা গেলেও ভোটের দিন সেখানে পুলিশ সদস্যদের দেখা যায়নি। তবে পাশে হোটেল ভিক্টরীর কাছে কয়েকজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। 

কার্যালয়ের অদূরে ফকিরাপুল প্রান্তে পল্টন কমিউনিটি সেন্টার ও কাকরাইল নাইটিঙ্গেল মোড়ের আগে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ভোট কেন্দ্র থাকায় কেন্দ্রের সামনে নৌকার সমর্থকদের চেয়ার নিয়ে বসে থাকতে দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছিলেন।  

কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে একটি চেয়ার পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘদিন কোনো নেতাকর্মী কার্যালয়ে না যাওয়ায় চেয়ারে ময়লায় ভর্তি দেখা গেছে। কার্যালয়ের নীচ তলায় একটি বইয়ের দোকান থাকলেও সেটি বন্ধ দেখা গেছে।

গত বছরের ১৪ নভেম্বরের পর থেকে কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা দূরে সরে গিয়ে হোটেল ভিক্টরীর কাছে অবস্থান নেন। এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত ফাঁকাই দেখা গেছে। প্রথম দিকে কার্যালয়ের সামনে আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশেপাশে অবস্থান নিতে দেখা গেলেও পরবর্তীতে পুলিশ সদস্যরা সরে যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন