Logo
Logo
×

সংবাদ

আসিফ নজরুলের ফেসবুক পেজ হ্যাকড

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

আসিফ নজরুলের ফেসবুক পেজ হ্যাকড

লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুলের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। রবিবার সকাল থেকে তিনি আর ওই পেজে ঢুকতে পারছেন না বলে জানান। 

আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‌‘আজ সকাল থেকে আমার ফ্যান পেজ-এ আর ঢুকতে পারছি না। 
গতকাল নোটিফিকশনে দেখি আমার পেজটি বন্ধ বা সীমিত করে দেয়ার নোটিশ দেয়া হয়েছে তাদের ষ্ট্যাস্টার্ড বিরোধি পোষ্ট এর কথা বলে। আমি রিভিউ চাইলে অটোমেটিক্যালি আমার ফ্র্যান পেজ-এর c_s এবং vx নম্বর চাওয়া হয়। এই নম্বরগুলো কিভাবে পাওয়া যায় তার একটি ভিডিও এতে সংযুক্ত ছিল। আমি সে অনুসারে এগুলো প্রদান করে সাবমিট করি। 

এরপর দুটো অসংগতি লক্ষ্য করি। এক: আমাকে যে প্রাপ্তি স্বীকার মেইল দেয়ার কথা তা আর আসছে না। দুই: কেউ একজন আমার এ্যকাউন্টে নতুন ও অচেনা একটা মেইল এড্রেস যোগ করে। অনেক চেস্টা করে সেটা বাতিল করে ঘুমাতে যাই। সকাল উঠে দেখি আমার ফ্যান পেজ-এ আর ঢুকতে পারছি না। 
আমি এটা রেকর্ডে  রাখছি যে আজ ৭ জানুয়ারী থেকে এই পেজ-এ কোন পোষ্ট আমার না। এরসাথে আমার কোন সম্পর্ক নেই, এর কোন দায়দায়িত্বও  আমার না।  
আমি আপনাদের কাছে অনুরোধ করছি কিভাবে আমার ফ্যান পেজটা ফেরত পেতে পারি তা জানাবেন। 

আমার এমনকি এই ভয়ও লাগছে যে এই আইডিও হয়তো গায়েব হয়ে যেতে পারে যে কোন মূহূর্তে। কোন পরামর্শ
 থাকলে দিবেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন