Logo
Logo
×

সংবাদ

বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

সকালে ভোটারবিহীন ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

বহুল তর্কিত-বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। বিএনপিসহ বেশ কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। তারা এ নির্বাচনে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০।  এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৩ আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৩৬।

নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪। আর ভোট কক্ষ আছে ২ লাখ ৬০ হাজার ৮৫৮।

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে নিয়োজিত আছেন ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ পুলিশ সদস্য।

আর ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়নের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ২৮৮।
নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে আছে সেনা, নৌ, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এর মধ্যে সেনাবাহিনীর ৩৮ হাজার ১৫৪ জন সদস্য, নৌবাহিনীর ২ হাজার ৮২৭ সদস্য নিয়োজিত আছেন। আর দুর্গম এলাকায় ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং নির্বাচনী কাজে ব্যবহারের জন্য হেলিকপ্টার সহায়তা দিচ্ছে বিমানবাহিনী। বিজিবির ৪৫ হাজার ১৮৫, কোস্টগার্ড ২ হাজার ৫২০, র‍্যাবের ৬০০ টিম, রিজার্ভ টিম ৯৫, পুলিশ ১০ হাজার ১৯২ সদস্য এবং আনসার ব্যাটালিয়ন ৪৪ হাজার ২১২ সদস্য নিয়োজিত আছেন।

সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। আর এ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ১১৭ জন। আর আমন্ত্রিত আছেন ৩২ জন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন