Logo
Logo
×

সংবাদ

দুই ঘন্টায় কোনো ভোটই পড়েনি একা একা ভোট দিতে লজ্জা লাগে, তাই ভোট দেইনি

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

দুই ঘন্টায় কোনো ভোটই পড়েনি
একা একা ভোট দিতে লজ্জা লাগে, তাই ভোট দেইনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলছে। সকাল ৮টা থেকে সারাদেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। রবিবার সকাল সোয়া ১০টা। সরেজমিন নয়াটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। প্রিজাইডিং অফিসার অমল কুমার সরকার, দুই জন পুলিশ সদস্য, এক জন আনসার সদস্য নিয়ে স্কুলের সামনে রোদে ওম নিচ্ছেন।

ভোট গ্রহণ চলছে, এসময় তিনি বাইরে রোদে ওম নিচ্ছেন কেন? আউট লুকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহনের দুই ঘন্টা পেড়িয়ে গেছে। অথচ আমার কেন্দ্রে কোনো ভোটারই এখনো পর্যন্ত আসেননি। কি করবো? শীততো তাই গা গরম করছি। এই কেন্দ্রে মোট ভোটার ১৬২৮ জানান তিনি। 

অমল জানান, তার এই কেন্দ্রে মোট ৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট গ্রহণ চলছে। কিন্তু নৌকা এবং আম প্রতীক ছাড়া কেউ-ই পোলিং এজেন্টও দেননি। তবে, বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন প্রিজাইডিং অফিসার অমল।  

 কেন্দ্রের বাইরে অবশ্য একজন ভোটার দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন। তাকে প্রশ্ন করা হলে লিটন নামের ৪০ উর্দ্ধ ওই ভোটার বলেন, একা একা ভোট দেয়া যায় নাকি? আরো কেউ আসলে ভোট দেব। কিন্তু একা একা ভোট দিতে লজ্জা লাগছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন