Logo
Logo
×

সংবাদ

আবারো পুরনো শকুন: কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহারে নাশকতার চেষ্টা

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম

আবারো পুরনো শকুন: কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহারে নাশকতার চেষ্টা

কক্সবাজার রামুর বৌদ্ধবিহারে আবারও নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে মন্দিরে আগুন দিলেও অল্পের জন্য র¶া পায় কাঠের তৈরি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দেড়শ বছরের প্রাচীন এ বৌদ্ধবিহারটি। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ।এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ভি¶ু সুনন্দপ্রিয় মহাথের। 
অপরদিকে শুক্রবার (৫ জানুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে চেরাংঘাটা রাখাইন সম্প্রদায়ের উসাইসেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরি হস্ত¶েপে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

রামু বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়েছেন কক্সবাজারের সাংবাদিক নজরুল ইসলাম। স্টাটাসে তিনি লেখেন, ‘আবারো পুরনো শকুন ! কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহারে ফের নাশকতার চেষ্টা।  রামু বৌদ্ধ বিহার আগুন দেওয়া বিচার না হলে বার বার সংখ্যালঘু উপর এমনটাই হবে। বিচার হীনমন্যতায় রামু ট্রাজেডি দশ বছর পার হয়ে গেল। এমন জনাকীর্ণ এলাকায় ও নির্বাচন উপল¶্যে বিভিন্ন প্রশাসনের নিরাপত্তার বিশেষ নজরদারীর মধ্যেও এই বৌদ্ধ মন্দিরে আগুন দিয়ে নাশকতা তৈরির অপচেষ্টা চালানো হয়েছে!  স্থানীয় জনসাধারণের তাৎ¶ণিক প্রচেষ্টায় বড় ধরণের অগ্নিকান্ড থেকে মন্দিরটি র¶া পায়। বিচার শাস্তি তদন্ত! এসব কার কাছে চাইবো জানা নেই। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে যাতে অতীত ঘটনার মতো নিরীহ কোন ব্যক্তির ভোগান্তির সৃষ্টি না হয়, সেই কামনা করছি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন