দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট রবিবার। শুক্রবার বিকেলে পরই একের পর এক দূর্ঘটনা ঘটতে শুরু করেছে। এতে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। কী হবে? কী হচ্ছে? এমন জল্পনা কল্পনা বাড়ছে। ভোট নিয়ে মানষের মধ্যে শুরু থেকেই তেমন আগ্রহ না থাকলেও, উদ্বেগ ছিল। শেষ সময়ে এসে আতঙ্কে পরিনত হয়েছে।
শুক্রবার ঢাকার রাত ৯টায় ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে সর্বশেষ তথ্য মতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আহতের সঠিক সংখ্যা সঠিক বলতে পারেননি তিনি।
বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। দমকল বাহিনীর আটটি ইউনিট রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বেনাপোল এক্সপ্রেসের চারটি বগি পুড়েযায়। তবে, কারা আগুন দিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে দমকল বাহিনী জানায়।
ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দেওয়া হয়েছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এটা নাশকতা, তা স্পষ্ট বলেও জানান তিনি। এর আগে শুক্রবার সন্ধ্যার পর পরই বেশ কয়েকটি আগ্নিকা- এবং ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।
শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঢাকার রাস্তায় নির্বাচনী প্রচারণা বন্ধই ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের তৎপরতা তখনও থেমে ছিলনা। ঢাকা ৭ আসনের ৩২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুল রশিদ লেন। এখানে একটি ভোট কেন্দ্র রয়েছে। কেন্দ্রর সামনেই আওয়ামী লীগ মনেনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলায়মান সেলিমের কয়েকটি প্রচার বুথ।
এলাকাটি এমন নিরব এর আগেও কখেনোই থাকতে দেখেননি একই গলির বাসিন্দা আব্দুল আহাদ। হঠাৎই মাথায় কালো হেলমেট, পরনে ব্লু জিন্স প্যন্ট, গায়ে কালো এবং পিঠ-বুকের দিকটা লাল কনট্রাস্টেরজ্যকেট পরা। পায়ে কালো রং এর লোফার জুতা পরিহিত। গলির মুখ থেকে এসেই পকেট থেকে দেয়াশলাই বের করে একটি কাঠি জ¦ালিয়ে বুথের কাপড়ের ওপর ফেলেন। আগুন জ¦লতে শুরু করে। এর পর আবারও স্বাভাবিক ভঙ্গিমায় হেটে বেড়িয়ে যান। এভাবেই ঘটনাটি তুলে ধরেন আব্দুল আহাদ। পেশায় আইনজীবী আহাদ জানান এই যুবককে গত কয়েকদিন ধরেই সেলায়মান সেলিমের ভোট চাইতে দেখেছেন এবং স্থানীয় স্বেচ্ছাসেব লীগের নেতা হিসেবেই চেনেন তিনি।
রাত আনুমানিক সাড়ে ৮টা। রাজধানীর বংশাল মোড়। কর্মব্যস্ত সড়কে রিকশা এবং গাড়ির চাপ থাকে স্বাভাবিক সময়ে। শুক্রবার হওয়ায় এই চাপ কিছুটা কমই ছিলো। মোড় থেকে ১০০ গজ দূরে বংশাল থানা। হঠাৎই সড়কের মঝখানে বিকট শব্দে পর পর দুইটি বোমার বিস্ফোরণ। আতঙ্কে পথচারীরা স্তম্ভিত হয়ে পড়েন। ভয়ে কয়েকটি মোটরসাইকেল এবং রিক্সা দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা থেকে বাঁচতে কয়েকজন সড়কেই পড়ে যান। এতে আহতও হন অন্তত ৫ জন। পাশেই নিরব দর্শকের মতো দাড়িয়ে থাকতে দেখা গেছে টহল পুলিশকে।
প্রায় একই সময়ে একই এলাকার আজিজিয়া স্কুল, সুরিটোলা সকুল, কোতোয়ালী থানার ফকির মোহাম্মদ স্কুল, বংশাল বাল উচ্চ বিদ্যালয়, বংশাল বলিকা উচ্চ বিদ্যালয়, সিজিএম আদালত প্রাঙ্গনে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
রাত ৯টা। নারায়নগঞ্জের চাষাড়া মোড়। হঠাৎ ৫টি ককটেল বা বোমার বিস্ফোরণ ঘটে। তবে, কোনো হতাহত হয়নি। সড়কের উল্টো দিকে ব্যাংকের সামনে পুলিশ, বিজিবির ২টি করে ৪টি টহল গাড়ি অবস্থান করছিল।
রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডেমরায় একটি গণপরিবহনে আগুন দেয় দূর্বিৃত্তরা। এ ঘটনায় কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া, বৃহস্পতিবার রাতে রাজশাহীতে বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় ৪টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এরমধ্যে বাগমারায় ভোটকেন্দ্রে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের লোহাগাড়ায় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল মোতালেব সিআইপির নির্বাচনী অফিসে আগুন দিয়েছে নৌকার সমর্থকরা।
চাঁদপুরের শাহরাস্তিতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে আওয়ামী লীগের ডামি প্রার্থী ঈগল প্রতীকের জাহাঙ্গীর আলম সরকারের সমর্থকরা। এতে ১৫ বছরের কিশোর রিয়াজ নামের এক জনকে কুপিয়ে জখম করেছে জাহাঙ্গীর আলমের লোকজন।
বরগুনায় নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন।
ফেনীর সোনাগাজী উপজেলার সাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৬টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আগুন দেয়া হয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩০ শতাংশ কেন্দ্রই অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে বলে কমিশন সূত্রে জানাগেছে।
