Logo
Logo
×

সংবাদ

ভোটার টানতে এনআইডি, অফিসের কার্ড নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ এএম

ভোটার টানতে এনআইডি, অফিসের কার্ড নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

একতরফা নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে খোদ সরকারি দল আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ার পাশাপাশি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। পাশাপাশি টাকার বিনিময়ে ডামি প্রার্থী দিয়েছে। এবার ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিতে সরকার, প্রশাসন, আইন-শৃক্সখলা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা প্রকাশ্যে ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত অসহায় দরিদ্র মানুষদের দেওয়া সহায়তা কার্ড নিয়ে নেওয়া হচ্ছে। এখন স্থানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে যাচ্ছে। একইসঙ্গে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে গেলেই কেবল এনআইডি ফেরত দেওয়া হবে। এমনকি ঘর-বাড়ী ছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করে বলেছেন, রাজধানীর বিভিন্ন মহল্লায় বাসায় বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর জোর করে নিয়ে যাচ্ছে ছাত্র-যুব ও আওয়ামী লীগের কর্মীরা। ভোট কেন্দ্রে গেলে ফেরত পাওয়া যাবে, না হয় এলাকায় থাকা যাবে না , ব্যবসা ও চাকুরী হারাতে হবে বলে শাসিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এমন ঘটনা ঘটেছে সহস্রাধিক ব্যক্তির সাথে। যারা আমাদেরকে জানিয়েছে। এটা দু:খজনক,অনভিপ্রেত। আওয়ামী লীগ এ ধরনের কাজ বুমেরাং হবে। 

তাদের অভিযোগ রাজধানীর মগবাজার, তেজগাঁও, তেজকুনিপাড়া, শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর, মিরপুর, উত্তরা, রামপুরা, বাডডা, দক্ষিণ খান, কাফরুল, পল্লবী এলাকার বাসায় বাসায় গিয়ে সাধারণ মানুষদের হুমকি দেওয়া শুরু হয়েছে। 

এনআইডি কার্ড নিয়ে গেলে কিভাবে ভোট দেবে সে বিষয়ে কিছু বলেছে কি না জানতে চাইলে দলটির নেতারা বলেন, ‘এনআইডি কার্ড নেওয়ার পর যার এনআইডি কার্ড নেওয়া হচ্ছে তার মোবাইল নাম্বারও নেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভোট দিতে আসলে এনআইডি কার্ড দেওয়া হবে। ভোট কেন্দ্রে না আসলে এনআইডি কার্ড ফেরত দেওয়া হবে না।

এদিকে গাজীপুর জেলা বিএনপির এক নেতা বলেন, ‘গাজীপুরের কাপাশিয়ায় সাধারণ মানুষের এনআইডি কার্ড নেওয়া হচ্ছে। কারো কারো অফিসের কার্ড নিয়ে যাওয়া হচ্ছে। বলা হচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে এসব কার্ড ফেরত দেওয়া হবে। ভোট কেন্দ্রে না গেলে বাসা-বাড়ীতে থাকতে দেওয়া হবে না।’

আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘মহল্লায় মহল্লায় কে কোন পার্টি করে কিংবা কোনো পার্টি করে না সে সব বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা খোঁজখবর নিচ্ছেন। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বাসা-বাড়ীর বাইরে সাধারণ মানুষের বাসা-বাড়ীতে সরকার দলীয় নেতাকর্মীরা যাচ্ছেন। বলে আসছেন, ভোট যেখানেই দেন না কেনো ভোট কেন্দ্রে যেতে হবে। এভাবে ভোটের দিন ভোট কেন্দ্রে লোক দেখাতে অনৈতিক সকলপন্থাই অবলম্বন করা হচ্ছে। 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন