Logo
Logo
×

সংবাদ

মুন্সীগঞ্জ ও পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম

মুন্সীগঞ্জ ও পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত

মুন্সীগঞ্জ ও পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক। আর মুন্সীগঞ্জে নিহত ডালিম সরকার নৌকা প্রার্থীর সমর্থক। 

বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে জাহাঙ্গীর পঞ্চাইতের। তিরি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার নিজ বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে ১১ ডিসেম্বর পিরোজপুর সদর উপজেলার বটতলা এলাকায় নৌকার সমর্থকদের হামলায় আহত লালন ফকির (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

লালন ফকির পিরোজপুর পৌরসভার মধ্য ডুমুরিয়া মহল্লার আবদুল হান্নান ফকিরের ছেলে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের কর্মী ছিলেন বলে দাবি করা হচ্ছে।

এছাড়া মুন্সিগঞ্জে নিহত  ডালিম সরকার (৩৫) মুন্সিকান্দি গ্রামের নুর হোসেন সরকারের ছেলে। আসনটির স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি) সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর ছোট ভাই সিপন হোসেনের নেতৃত্বে এ গুলির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। তিনি দুবার এ আসনের সংসদ সদস্য ছিলেন। জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফয়সাল কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। ফয়সাল দুবার মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন