Logo
Logo
×

সংবাদ

পার্টটাইম চাকরির ফাঁদ, নারীসহ গ্রেফতার ৮

পার্টটাইম চাকরির ফাঁদ, নারীসহ গ্রেফতার ৮

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ এএম

পার্টটাইম চাকরির ফাঁদ, নারীসহ গ্রেফতার ৮

পার্টটাইম চাকরির ফাঁদ, নারীসহ গ্রেফতার ৮

অনলাইনে জীবনবৃত্তান্ত না পাঠালেও যে কারো মোবাইলফোনে অটো ম্যাসেজ চলে আসে। জানানো হয়, সেই ব্যক্তি সিভি ড্রপ করেছেন। দেওয়া হয় অনলাইনে কয়েক ঘণ্টা কাজ করে প্রতিদিন পাঁচ থেকে ১০ হাজার আয়ের প্রস্তাব। সেই সাথে যোগাযোগের জন্য দেওয়া হয় একটি লিংক। এই লিংকে ক্লিক করে ভয়াবহ এক প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে দেন ব্যবহারকারীরা। এমন প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) বিভাগ।

চক্রের বাংলাদেশি এজেন্ট, ইমাদুল ইসলাম (২১), আবু বক্কর সিদ্দিকি শান্ত (২১), জাবের আহাম্মেদ (৩১), রাকিব মোল্লা (১৯), মোহাম্মদ আলী (১৯), সোলাইমান (১৯), আবু সাইদ সুমন (৩৩) ও হোসনাহার আক্তার হেমা (২৩)।

মঙ্গলবার রাজধানী ঢাকা সাভার ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিবিতে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, গ্রেফতার ব্যক্তিরা সবাই সি-ফ্যাইনান্স ও অনলাইনে লোন দেওয়া চক্রের সঙ্গে জড়িত। তারা এই চক্রের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করেন। চক্রটি মানুষকে অনলাইনে টাকা উপার্জনের কিংবা পার্ট টাইম চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।

হারুন বলেন, গ্রেফতার ব্যক্তিরা শিক্ষিত এবং সবাই তথ্যপ্রযুক্তিতে দক্ষ। তারা স্বল্প সময়ে অধিক উপার্জনের আশায় এই প্রতারণার কাজে জড়িয়ে যায়। আর চায়নিজ নাগরিকদের পরিচয়ের পর তাদের প্রলোভনে এবং সিএস ক্যামস্ক্যানারের সহায়তায় তারা কাজে যুক্ত হয়।

ডিবিপ্রধান জানান, গত ১১ নভেম্বর এক ভুক্তভোগীকে হোয়াটসঅ্যাপ নাম্বারে খুদে বার্তায় অনলাইনে কাজের প্রস্তাব দেওয়া হয়। কাজ সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগীকে বলা হয়, সরবরাহ করা সাইটে প্রবেশ করে ভোট ও রিভিউ দিতে হবে। এমন প্রতিটি কাজের বিনিময়ে ১৫০ টাকা দেওয়ার কথা জানানো হয়। পরে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করতে বিভিন্ন সময় মোবাইল ব্যাংকের নাম্বারে প্রায় আট হাজার টাকা পাঠায়। এরপর ভুক্তভোগীকে তাদের দেওয়া মোবাইল ব্যাংক নাম্বারে নয় হাজার টাকা পাঠাতে বলে। এই টাকা পাঠানোর পরে ভুক্তভোগীকে একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাকাউন্ট খুলতে বলে চক্রটি। কিন্তু কাজ শেষ হয়নি এই অজুহাতে অ্যাকাউন্টের টাকা আটকিয়ে দেয় এবং কাজ শেষ করতে আরও ৩৬ হাজার টাকা পাঠাতে বলে। বিভিন্ন অজুহাতে ৩৬ হাজার টাকাসহ মোট নয় লাখেরও বেশি টাকা হাতিয়ে নেয়।

ডিবি বলছে, এই চক্রের মাস্টারমাইন্ড দুই চীনা নাগরিক লিও ও এলিওএন। তারা বিদেশে বসে দেশীয় এজেন্ট ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন