Logo
Logo
×

সংবাদ

নির্বাচনে খরচের জন্য অতিরিক্ত ৭৫০ কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ

Icon

অর্নব লাহিরী

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০২:২১ এএম

নির্বাচনে খরচের জন্য অতিরিক্ত ৭৫০ কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের(ইসি) অনুকূলে অতিরিক্ত ৭৫০ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয় ।বাজেটে  নির্বাচনী ব্যয় পর্যাপ্ত না হওয়া, এ অর্থ ছাড় করা হয়েছে । এবার ইসি  নির্দেশনায় অনুসারে ম্যাজিস্ট্রেট, আইনশৃংখলা বাহিনীর সংখ্যা এবং ডিউটির সংখ্যা ও সময় বেড়েছে, ব্যালট পেপার , সিল এবং মনিহারী জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে এ ব্যয়ও বেড়ে গেছে।

বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নির্বাচন কমিশনের জন্য এ অর্থ ছাড় করেছে । নির্বাচনের দুই দিন আগে তাড়াহুড়া করে এ অর্থ ছাড় করা। এর আগেও ইসিকে অতিরিক্ত ৭০২ কোটি টাকা দিয়েছিল অর্থ বিভাগ । চলতি অর্থ বছরে  বাজেটের বরাদ্দ নির্বাচনের ব্যয়ের তুলনায় ৯৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। ফলে  দ্বাদশ জাতীয় নির্বাচনের মোট ব্যয় ২৯০০ কোটি টাকার ছাড়িয়ে যেতে পারে ।

অর্থ বিভাগের উধর্তণ  কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন , দ্বাদশ জাতীয় নির্বাচনের  অসংখ্যা অতিরিক্ত খাত উল্লেখ করে তাড়াহুড়া করে এর অর্থ ছাড় করেছে ।

তিনি আরো বলেন , এ বিশাল বাজেটের বেশি ভাগ অর্থই ভোটের দায়িত্বে থাকা আইন শৃঙখলা বাহিনীর পেছনে খরচ হবে বলে জানা গেছে ।

অর্থ বিভাগের সূত্র জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাজেট বরাদ্দ ছিল ১ হাজার ৪৫৪ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার টাকা। এই ব্যয়ের তিন ভাগের দুই ভাগই রাখা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার জন্য।

ইসি কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনে ৩ হাজারের মতো ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা ও মোতায়েনের সময় বাড়ায় ব্যয় বেড়েছে। ইসির নির্দেশে সশস্ত্র বাহিনী আজ বুবধার ৩ জানুয়ারী  ডিসেম্বর থেকে ভোটের মাঠে নেমে গেছেন। তবে ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে এবার সংসদ নির্বাচনে বিভিন্ন বাহিনীর ৮ লাখের মতো লোকবল দায়িত্বে নিয়োজিত থাকবে ।

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার  মিডিয়াকে বলেছিলেন, ইসির জন্য ১ হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দ ছিল। অর্থ বিভাগ ইতোমধ্যে জেনেছি, সময় বাড়ানো, ভোটগ্রহণ কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বাড়ানো ইত্যাদি কারণে ব্যয় অনেক বেড়ে গেছে।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয় বরাদ্দ লাগবে। ইতোমধ্যে ইসি সচিব মহোদয়ের সঙ্গে আলোচনা করে ৭০২ কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। বাকিটাও দেব।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন