Logo
Logo
×

সংবাদ

আদম তমিজীর মানসিক পরীক্ষা হবে আজ

আদম তমিজীর মানসিক পরীক্ষা হবে আজ

Icon

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

আদম তমিজীর মানসিক পরীক্ষা হবে আজ

আদম তমিজীর মানসিক পরীক্ষা হবে আজ

আলোচিত ব্যবসায়ী হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে আজ বুধবার (৩ জানুয়ারি)।

মঙ্গলবার ডিবি সূত্র তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জানিয়েছে।

এরআগে, তাকে গত ৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন গত ১০ ডিসেম্বর তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। এরপর থেকে তিনি রিহ্যাব সেন্টারেই ছিলেন।  

আদম তমিজী হককে গ্রেফতারের পর ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মানসিকভাবে অসুস্থ থাকায় তাকে রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মানসিক পরীক্ষার পর তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন