দিনাজপুরে ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে নির্বংশ করার হুমকি পুলিশের
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ এএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে পুলিশ নির্বংশ করার হুমকি দিয়েছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছেউপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামের বাড়ি গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে।
পুলিশকে বলতে শুনা যায়, সাবধান। মুরুব্বী মানুষ সন্মান দিয়ে কথা বলতেছি। বেশি বাড়াবাড়ি করলে ঠ্যাং ম্যাং কেটে একদম ছাটাই করে দিব। ভদ্রভাবে থাকতে বলবেন। যেন বেশি বাড়াাড়ি না করে। যদি বেশি বাড়াবাড়ি একদম নির্বংশ করে দিব। এতটুকু বললাম। আর দুই একটা সাদ্দাম পড়ে গেলে আমাদের কিছু আসে যাবে না। ভদ্রভাবে থাকতে বলেন। আপনারাও ভালো থাকেন। আমরাও ভালো থাকি।
এরপরই পুলিশকে চলে যেতে দেখা যায়।
এই ঘটনার পরই পুলিশ নিজস্ব বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশিত করে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাদ্দামকে ধরতে গেলে ওই বাড়ির মহিলারা পুলিশকে গালিগালাজ ও তেড়ে আসে। পুলিশের বক্তব্য অনুসারে সংবাদও প্রকাশিত হয়েছে।
