Logo
Logo
×

সংবাদ

নির্বাচন সামনে রেখে আইন শৃঙখলা বাহিনীদের খুশি করতে অর্থ ছাড়

Icon

অর্ণব লাহিরী

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:০৯ পিএম

নির্বাচন সামনে রেখে আইন শৃঙখলা বাহিনীদের খুশি করতে অর্থ ছাড়

অভিনব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন সামনে রেখে বিভিন্ন আইন শৃঙখলা বাহিনীদের সদস্যদের খুশি করতে খোদ বাজেটের বাইরে থেকে টাকা ছাড় করছে অর্থ বিভাগ ।

রবিবার অর্থ বিভাগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খোরাকী ভাতা এবং বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) তেল কেনা বাবদ পৃথক পৃথক ভাবে অর্থ ছাড় করছে । এ সংক্রান্ত বিষয়ে  দুই বাহিনীর কোডে -বাংলাদেশ আনসারকে ৩৬ কোটি টাকা এবং বিজিবিকে ২৫ কোটি টাকা ছাড় করতে পৃথক সার্কুলার  ইস্যু করেছে অর্থ বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খোরাকী ব্যয়ের অর্থ ছাড় আমাদের দরকার ছিল । বিরোধী মত ও বিএনপিকে দমিয়ে রাখার জন্য গত দুই মাস আমাদের অন্য খাত থেকে এ অর্থ নিয়ে আনসার সদস্যদের দিতে হয়েছে । কারণ এ অতিরিক্ত অর্থ বাজেটের মধ্যে ছিল না ।

তিনি আরো বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না যাওয়ায় তখন আনসারকে খোরাকী খরচ হিসাবে কিছু অর্থ ব্যয় করা হয়েছিল। তবে ২০১৮ সালে অবশ্য বিএনপি এবং বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছিল ফলে এ জন্য আনসারদের জন্য তখন এ ব্যয় করা হয়নি ।

তিনি আরো বলেন , আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ২৯ ডিসেম্বর থেকে  আইন শৃঙ্খলা রক্ষার  জন্য সারা দেশে বিজিবি ১ হাজার ১৫১ প্লাটুন সদস্য মোতায়েন করেছ। দেশের  বিভিন্ন অঞ্চলে বিজিবি সদস্যদের বহন করে নিয়ে যেতে তেল খরচ বেশি হচ্ছে। তবে এ খরচ ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের মধ্যে রয়েছে ।

অর্থ বিভাগ উর্ধতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন ,ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার  এ অভিনব নির্বাচনের জন্য দেশের আইন শৃংখলা অবস্থার অবনতি হতেই পারে এ শংকা থেকে মন্ত্রণালয়গুলোর কোড খোলা রাখছে । এ জন্য অর্থ বিভাগের ইন্টারনেটের আই বাস সিস্টেম ২৯ তারিখ থেকে ৯ তারিখ পর্ষন্ত খোলা রাখা হচ্ছে ।

তিনি আরো বলেন , যে ভাবে আইন শৃঙখলা বাহিনীর জন্য অতিরিক্ত খরচের হচ্ছে এ জন্য বাজেটের  শৃঙখলা বেসামাল হয়ে পড়বে । দেশে কতদিন রাজনৈতিক  এ অচল অবস্থা চলতে থাকবে। কেউ কি বলতে পারে । কে  দেবে এসব পাবলিক মানি  ?  

নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নির্বাচন ঘিরে রাজনৈতিক কোনো কর্মকান্ডে অংশগ্রহণ ও নিজের ভোটকে বিসর্জন দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখেন। ঝুঁকিপূর্ণ দায়িত্বে থাকায়  ৬১ লাখ পরিবারের  সদস্য উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকেন।

সূত্র জানায়, সারা দেশে ১০ হাজার আনসার কর্মী মোতায়েন করা হয়েছে। যাদের কাজ হলো রেলস্টেশন, বাস স্টপ এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা রক্ষা করা এবং বিরোধীদের দেশব্যাপী বিক্ষোভের সময় পুলিশকে সহায়তা করা।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালন অনেক কষ্টের বিষয়। আনসার সদস্যদের নির্বাচনের আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। পরিস্থিতি বিবেচনায় কখনও নির্বাচনের পরও তৎপরতা অব্যাহত রাখতে হয়। আর্থিকভাবে সচ্ছল না হওয়া সত্ত্বেও আনসার বাহিনীর সদস্যদের বছরের অধিকাংশ সময় কোনোরূপ পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাসেবার ভিত্তিতে গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর থাকেন। তারা শুধু নির্বাচন, পূজাসহ কিছু ঘটনায় স্বল্পকালীন মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হয়ে কাজ করেন।বিনিময়ে কয়েক দিনের ভাতা পেয়ে থাকেন।

জানা গেছে, নির্বাচনে সমতল ও পার্বত্য উভয় ভূমিতে অবস্থিত ভোট কেন্দ্রে ৭ দিন কর্তব্যরত অবস্থায় আনসারদের থাকতে হবে।
আওয়ামী লীগ সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা খাতে প্রায় ২১০ কোটি ৩৯  লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছর সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ১৮৭ কোটি ৮৮ লাখ টাকা ।

আওয়ামী লীগ সরকার বিএনপি ও বিরোধী দলের হরতাল ও অবরোধ ঠেকাতে ‘অপারেশন অব সেফ ট্রান্সপোর্টেশন’ কর্মসূচির আওতায় দেশে আনসারদের১১৬২টি  চেক পয়েন্টে বসিয়েছে। মাত্র দুই দিনে ( ১৫ ও  ১৬ নভেম্বর) সরকারের এ বাবদ খরচ ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ টাকা। একই মাসে একই কর্মসূচির আওতায় আরো দুই দিন (২৯ ও ৩০ নভেম্বর) সরকারের খরচ ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন