Logo
Logo
×

সংবাদ

নির্বাচন নিয়ে ঢাকাস্থ এক ইউরোপিয় মিশনের বার্তা ব্রাসেলসকে

Icon

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৭:১২ এএম

নির্বাচন নিয়ে ঢাকাস্থ এক ইউরোপিয় মিশনের বার্তা ব্রাসেলসকে

৭ জানুয়ারির নির্বাচনে কার্যত কোনো বিরোধী দল থাকছে না। আওয়ামী লীগ অথবা আওয়ামী বলয়ের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হবে। বিরোধী দল বিহীন ও প্রতিযোগীতাহীন এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে। ঢাকায় ইউরোপিয় একটি মিশনের নির্বাচন পূর্ব  পরিস্থিতি মূল্যায়নে এসব মন্তব্য করা হয়েছে। ইইউ এর ব্রাসেলস সদর দপ্তরেও এই মূল্যায়ন পাঠানো হয়েছে। 

ওই মিশনের মূল্যায়নে খোলামেলা ভাবেই শংকা প্রকাশ করা  হয়েছে ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমুলক নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন নিয়ে জনসাধারণের মধ্যেও আস্থা বেশি নেই বলে মন্তব্য করা হয়েছে। এতে ১৭ ডিসেম্বর এক বেসরকারি টেলিভিশনে দেওয়া কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাকের  বক্তব্য উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যে আবদুর রাজ্জাক বলেছিলেন, এক রাতে সব  নেতা কর্মীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বিএনপি নির্বাচনে আনতে রাজি করাতে পারেনি। ইচ্ছা করেই সরকার বিএনপিসহ বিরোধী মতের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে বলে রাজ্জাক মন্তব্য করেন।

ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের চাপে পড়ে ২৬ আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোত করতে বাধ্য হন। এর আগে তাদের গোয়েন্দা সংস্থার সদস্যদের দিয়ে চাপ দেওয়া হয়। জিএম কাদেরকে এক রকম ঘিরে ফেলা হয়েছিল বলে বলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ৭০ এমপির মনোনয়ন না পাওয়া, শরীকদের মধ্যে অসন্তোষ, ডামি প্রার্থী নিয়েও মন্তব্য করা হয়েছে।

ইই্উ এর ঢাকা অফিসের মূল্যায়নে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর হরতাল, তাদের উপর দমন পীড়নের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ হাজার  নেতাকর্মীকে গাদাগাদি করে কারাগারে আটকে রাখা হয়েছে।

মূল্যায়নে বলা হয়েছে, সহিংসতার জন্য বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দোষারোপ করলেও প্রকৃত অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন