Logo
Logo
×

সংবাদ

ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ বর্হিবিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ বর্হিবিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুর ওপর আঘাত আসার আশঙ্কা করছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বলেন, সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

অপর দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়, সেটিই প্রমান করবেন তারা। তবে, কোনো মন্ত্রীর সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেটে কিছু আসে যায় না। আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে অনুসরণ করছে বলেও প্রশিক্ষনে অংশ নেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার। 

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গন্তব্য নেই। কাজেই আপনাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এ নির্বাচন শুধু আমাদের বিষয় নয়। পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারি তাহলে সামনে খারাপ দিন অপেক্ষা করছে। 

এক্ষেত্রে আর্থিক, সামাজিকসহ নানাভাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ৫দিন আপনাদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানান ইসি আনিছুর। 

তিনি আরও বলেন, ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন। আচরণবিধি প্রতিপালনে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি করা হয়েছে। উভয় মাঠে খুব ভালো কাজ করেছে। এক মাসেরও বেশি সময় পুরো মাঠ চষে বেড়িয়েছে। সিইসিসহ অন্যান্য কমিশনাররা দেশের বিভিন্ন স্থানে গেছেন।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকে সংঘাতমুক্ত রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশে ও বহির্বিশ্বে এ নির্বাচন প্রশংসিত হবে, জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে। তবে নির্বাচন কমিশন বা কোনো মন্ত্রী সনদ দিলে নির্বাচন বিশ্বাসযোগ্য হয়ে যাবে না। এ ক্ষেত্রে পর্যবেক্ষক ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে গোপন বুথ ছাড়া সবখানে অবাধে বিচরণ করতে পারবেন।
সিইসি বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একটি দল বর্জন করেছিল, সে নির্বাচনে সহিংসতা হয়েছিল। ২০১৮ সালের নির্বাচন নিয়েও কিছু বিতর্ক আছে। সার্বিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। 

এ কারণে এবারের নির্বাচনের মাধ্যমে যে কোনো মূল্যে প্রমান করতে হবে, একটি সরকার তার দায়িত্বে থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে, যোগ করেণ সিইসি। আগামী নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক বাক বিতণ্ডা আছে। একটি অংশ নির্বাচন বর্জন করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রথম দফার প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৩১ জন ম্যাজিস্ট্রেট অংশ নিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক বিচার করে সাজা দিতে পারেন উল্লেখ করে সিইসি বলেন, ভোটের দিন কিছু অসৎ উপায় অবলম্বনের চেষ্টা হয়ে থাকে—ব্যালট কেড়ে নিয়ে সিল মারা, কেন্দ্র দখল, পেশিশক্তির ব্যবহার। এসব হলে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হবেন না। এসব ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নিলে ভোটারদের মধ্যে আস্থা গড়ে উঠবে বলে মনে করেন সিইসি।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন