Logo
Logo
×

সংবাদ

তোফায়েল ক্যাডারের পর আমলাতন্ত্রে এখন ছাত্রলীগ ক্যাডার

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ এএম

তোফায়েল ক্যাডারের পর আমলাতন্ত্রে এখন ছাত্রলীগ ক্যাডার

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন ২১৬৩ জন। অনেককে তাদের স্বপ্নের চাকরির জন্যে শুভকামনা জানাচ্ছে ফেসবুকে। নানা ভাষা ও ভঙ্গিমায় অভিনন্দন জানাচ্ছেন সদ্য নিয়োগ পাওয়া সরকারি আমলাদের। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "ছাত্রলীগ ক্যাডার টু বিসিএস ক্যাডার"।  আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ নেতাদের বিসিএসের চূড়ান্ত ফলাফলে বেশ ভালোই করতে দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন ৭৩ এর তোফায়েল ক্যাডারের পথ ধরেই নতুন করে আমলাতন্ত্রে এখন ছাত্রলীগ ক্যাডার সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবেই।

২০০৯ সালে আওয়ামি লীগ সরকারের নজর ছিল আমলাতন্ত্রের দিকে। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারের প্রতি আস্থাশীল নতুন আমলা শ্রেনীর প্রতিও মনোযোগ ছিল সরকারের। যার প্রেক্ষিতে ২০১৪ সালে তৎকালীন সরকারের রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশে। ১২ নভেম্বর ২০১৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও, বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখবো। আমি তোমাদের পাশে দাঁড়াব।”

পরবর্তীতে আবার বিতর্ক উঠে ২০২১ সালে বাশখালীর একজন আওয়ামী নেতার বক্তব্যের প্রেক্ষিতেও। তিনি একটি সমাবেশে বলেন, “দেশের যেকোনো চাকরি করতে হলে ছাত্রলীগ করতে হবে; অন্যথায় লিখিত বা মৌখিকে পাস করলেও কারো চাকরি হবে না। এনএসআই, ডিজিএফআই, এসবির লোকজন ছাত্রলীগার না হওয়ার কারণে পাস করলেও বাদ দিবে। শুধু নিজে ছাত্রলীগ নয়, নিজের পিতাকেও আওয়ামী লীগের রাজনীতিক হতে হবে।” এরকমই মন্তব্য করেছেন বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম।

ফলে ছাত্রলীগ নেতা হলেই খুব দ্রুত বিসিএসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় - এমনটাই ভাবনা অনেকের। সামাজিক মাধ্যমে সার্চ করেও এর উল্লেখযোগ্য নমুনাও পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট, পুলিশ, করের মত গুরুত্বপূর্ণ পদ্গুলোতে নিয়োগ পাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিসিএস ক্যাডার হয়েছেন শিক্ষা ক্যাডারে। বগুড়া মেডিকেল শাখা ছাত্রলীগের সভাপতি আল মামুন রাব্বি হয়েছেন বিসিএস ক্যাডার হয়েছেন পুলিশ পদে।

নড়াইল জেলা শাখা ছাত্রদলের নেতা হয়েছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট। নোয়াখালি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী আহমেদ রানা নাসির উত্তীর্ণ হয়েছেন বিসিএস ট্যাক্স ক্যাডারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শের শাহ হয়েছেন পুলিশ ক্যাডার।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী শিমন হোসেন এবং খ.ম.মুহতাশিম মাহমুদ হাসিব যথাক্রমে পুলিশ ও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এছাড়া ঢাবি শাখা ছাত্রলীগের আরেক কর্মী ফারদিন হাসান প্রিন্সও সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রশাসন ক্যাডারে। নারীরাও পিছিয়ে নেই। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী জেরিন শিকদার প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর বাইরে শরিফুল হাসান সুমন ও রাব্বি হাসান অপু কৃষি কর্মকর্তা হিসেবে সুপারিশিপ্রাপ্ত হয়েছেন যেখানে শরিফুল সুমন ইতিমধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের আরেকজন কেন্দ্রীয় নেতা শিবলী নোমানও ট্যাক্স ক্যাডারে উত্তীর্ন হয়েছেন, তিনি ইতিপূর্বে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডুয়েট শাখা ছাত্রলীগের দেলোয়ার হোসেনসহ আরো বেশ কিছু নেতাকর্মীকে ৪৩তম বিসিএস উত্তীর্ন হওয়ার খবর পাওয়া গেছে।

একইভাবে ৪১তম বিসিএসেও গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে ছাত্রলীগের নেতাকর্মীদের সুপারিশপ্রাপ্ত হতে দেখা গেছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক তানভীর ইসলাম সাগর ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারের মত গুরুত্বপূর্ন পদে জায়গা পেয়েছে। একই পদে সুপারিশ পেয়েছেন অনিরুদ্ধ অমিয় যিনি শাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা ছিলেন।

এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পরে যুবলীগে যুক্ত হওয়া দেলওয়ার এইচ রাইন চাকরি পেয়েছেন পুলিশ ক্যাডারে।

বুয়েট শাখা ছাত্রলীগের সিনিয়র সভাপতি শাইখুল ইসলাম এবং লাবিউজ্জামান মুস্তাবিন নামে ঢাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকও নিযুক্ত হয়েছেন প্রশাসন ক্যাডারে। বাকৃবি শাখা সভাপতি ইসহাক পারভেজ ও ঢাবি ঈশা খা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুইজনই প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৪১তম বিসিএসে। নারীদের মধ্যে শারজিয়া শারমিন শম্পা যিনি ঢাবির কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন যিনি বিসিএস(কর) এ সুপারিশ পেয়েছিলেন ৪১ তম বিসিএসের ফলাফলে।

সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান দলকে শক্ত জায়গায় রেখেছে বলে অনেকের ধারনা। যেমন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার একসময় ছাত্রলীগের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে জেলও খেটেছেন। এছাড়া ডিবি প্রধান হারুনুর রশিদ ও ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন যারা বর্তমানে ঢাকার স্থিতিশীলতা বজায় রাখার কাজে যথেষ্ট অবদান রাখছেন। অপরদিকে বিরোধীমতের ছাত্র সংগঠনগুলো থেকে বিসিএসে উত্তীর্ণ হওয়ার সংখ্যা দিনকে দিন কমছে। বরং, চাকরিরত অনেককে তাদের রাজনৈতিক আদর্শের জন্যে চাকরি ছাড়তেও বাধ্য করা হয়েছে, পায়নি বেতন ভাতাও।

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন