জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আমির আব্দুল লতিফ (৬৬) রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। আজ সকাল ৭টায় তিনি মারা যান বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য তাকে বিনা ওয়ারেন্টে মসজিদে নামাজ আদায় শেষে বের হবার সময় গ্রেফতার করে পুলিশ। এরপর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় দামকুড়া থানার জি আর ১২০/২৩ মামলায় আটক দেখিয়ে গত ১৮ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়। কারাগারে যাবার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অসুস্থ থাকার পরও তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বিনা চিকিৎসায় তিনি আজ সকাল ৭.০০ টা কারাগারে তিনি মৃত্যু বরণ করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
