দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পিএম
ঢাকা (২৯ ডিসেম্বর) - ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট ১ হাজার ১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কাজ করবেন।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ঢাকাসহ দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।
