মার্কিন যুক্তরাষ্ট্রকে ভন্ড বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার এক্স পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি সংবাদ নিজের অ্যাকাউন্টে শেয়ার দিয়ে তিনি বলেন, “তাহলে কখন আমেরিকান দূতাবাস তাদের স্টেট ডিপার্টমেন্টকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে স্যাংশন দিতে সুপারিশ করবে? নাকি তারা যেমন ভন্ড তেমনই থাকবে ?"
বিডিনিউজের ওই সংবাদে র্যাবের বরাতে বলা হয়েছে, ছাত্রদলের দুইজনকে পেট্রোল বোমা ও বিস্ফোরকসহ ঢাকার কদমতলী থেকে আটক করা হয়।
এই সংবাদের ভিত্তিতেই সজিব ওয়াজেদ বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে নিষেধাজ্ঞার দেয়ার দাবী জানিয়েছেন।
যদিও র্যাবসহ আইন শৃংখলাবাহিনীর বিরুদ্ধে বিরোধী নেতা কর্মীদের ধরে ধরে পুরোনো, অকেজো অস্ত্রসহ উপস্থাপনের অভিযোগ রয়েছে।
